Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাসপাতালে ভর্তি হলেই হাতে রঙিন ব্যান্ড! দালালরাজ বন্ধে বড় সিদ্ধান্ত সরকারের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের হাসপাতালগুলিতে (West Bengal Hospitals) দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে নতুন ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে হাসপাতালে কে ডাক্তার, কে স্বাস্থ্যকর্মী, কে রোগী আর কে রোগীর আত্মীয়, তা সহজে বোঝার জন্য আলাদা রঙের ব্যাজ ও ব্যান্ড ব্যবহার করা হবে। স্বাস্থ্যভবন থেকেই এই পুরো ব্যবস্থার উপর নজর রাখা হবে জানানো হয়েছে।

    হাসপাতালে নতুন নিয়ম : রঙিন ব্যাজেই চেনা যাবে ডাক্তার, রোগী ও পরিজন (West Bengal Hospitals)

    হাসপাতালে (West Bengal Hospitals) থাকা প্রত্যেকের পরিচয় আলাদা করে বোঝাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী এবং গ্রুপ ডি কর্মীদের জন্য আলাদা রঙের পরিচয় ব্যাজ থাকবে। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য থাকবে আলাদা রঙের ব্যান্ড। রোগীর সঙ্গে থাকা পরিবারের লোকেদের জন্যও দেওয়া হবে পৃথক ব্যান্ড। এর ফলে হাসপাতালের ভিতরে কে কোন কাজে রয়েছেন, তা সহজেই বোঝা যাবে।

    স্বাস্থ্য দফতরের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের (West Bengal Hospitals) ভিতরে থাকা দালালদের চিহ্নিত করা সহজ হবে। যাঁদের কাছে কোনও পরিচয় ব্যাজ বা ব্যান্ড থাকবে না, তাঁদের বিষয়ে নজরদারি করা হবে।

    হাসপাতালগুলিতে দালালরাজ বন্ধ করতে স্বাস্থ্যভবনে একটি বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। সেখান থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালের পরিস্থিতির উপর নজর রাখা হবে।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্যভবনে গিয়ে সেই কন্ট্রোল রুমের কাজ খতিয়ে দেখেন। পাশাপাশি স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাসপাতালের (West Bengal Hospitals) পরিষেবা আরও ভালো করা এবং দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

    স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, এই কাজ শেষ করার জন্য ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী কাজের বিষয়ে খুবই কঠোর, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সব ব্যবস্থা চালু করতে হবে। তিনি আরও জানান, অনেক সময় অভিযোগ আসে যে, হাসপাতালের (West Bengal Hospitals) কিছু কর্মী নিজেদের দায়িত্বের বাইরে গিয়ে অন্য কাজ করছেন। যেমন, যাঁদের ট্রলি নিয়ে যাওয়ার দায়িত্ব, তাঁরা কখনও কখনও চিকিৎসার কাজেও যুক্ত হয়ে পড়ছেন বলে অভিযোগ ওঠে। এই ধরনের সমস্যা আটকাতেই আলাদা রঙের ব্যাজ চালু করা হচ্ছে।

    Suvendu Adhikari makes big announcement about government hospitals

    আরও পড়ুনঃ অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলা নতুন মোড়! এবার বিজেপি বিধায়কের বয়ান নিতে তলব করল CID

    নার্সদের জন্যও বিশেষ ল্যামিনেট করা ব্যাজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের মতে, এই নতুন নিয়ম চালু হলে হাসপাতালে (West Bengal Hospitals) শৃঙ্খলা বাড়বে এবং সাধারণ মানুষ আরও সহজে পরিষেবা পেতে পারবেন।

    Click here to Read More
    Previous Article
    অমরনাথের গলে গেল বরফানি বাবা ! অশনি সংকেত নাকি প্রাকৃতিক পরিবর্তন?
    Next Article
    E20 পেট্রোলে মাইলেজ কিছুটা প্রভাবিত হলেও ক্ষতি হবে না গাড়ির! স্পষ্ট জানালেন নিতিন গড়করি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment