Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওয়ার বেগে ছুটবে ট্রেন, শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছাবে ৬ ঘন্টায়! বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের কাজ শুরু হয়ে গিয়েছে। এতদিন ধরে আটকে থাকা বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নতুন রেল প্রকল্প নিয়েও চলছে আলোচনা। গত শনিবার কলকাতায় এসে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বড় সুখবর দিয়েছেন। এবার বাংলায় তৈরি হতে চলেছে বুলেট ট্রেনের (Bullet Train) করিডর। শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত করিডরটি বাংলায় রেলের মানচিত্রে ইতিহাস তৈরি করবে।

    ভারতে চালু হচ্ছে বুলেট ট্রেন (Bullet Train)

    বুলেট ট্রেন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এমনিতে ভারতীয় রেলে হাইস্পিড ট্রেনের অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছে। তবে বুলেট ট্রেন গতির দিক দিয়ে সেসব হাইস্পিড, সেমি হাইস্পিড ট্রেনকে টেক্কা দেবে। প্রতি ঘন্টায় ২০০ কিমিরও বেশি গতিতে ছুটবে এই যাত্রীবাহী ট্রেন।

    Everything you need to know about bullet train

    বিশ্বে কোথায় কোথায় বুলেট ট্রেন: বিশ্বের প্রথম বুলেট ট্রেন অবশ্য এনেছিল জাপান, সেই ১৯৬৪ সালে। সেই ট্রেনের গতিবেগ ছিল ঘন্টায় ২০০ কিমি। বর্তমানে জাপানে যে বুলেট ট্রেনগুলি চলে সেগুলির ঘন্টায় গতিবেগ প্রায় ৩২০ কিমি। তবে জাপান ছাড়াও চিন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স এর মতো বিশ্বের ২০ টি দেশে চলে বুলেট ট্রেন (Bullet Train)। তার মধ্যে আবার চিন গতির দিক থেকে এগিয়ে রয়েছে অন্য দেশগুলির থেকে। প্রতি ঘন্টায় ৩৫০ কিমি পর্যন্ত পৌঁছে গিয়েছে চিনের বুলেট ট্রেন। এই তালিকায় এবার জুড়ছে ভারত।

    আরও পড়ুন : রান্নায় যখন মেশে বিজ্ঞান, মাছের ঝোলে লম্বা করে কাটা আলুই কেন পড়ে, জানেন?

    কবে চালু হবে: জানিয়ে রাখি, ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বই-আহমেদাবাদ করিডরে। ওই ট্রেনটির গতিবেগ হবে ঘন্টায় সর্বোচ্চ ৩২০ কিমি। আগে যে পথ অতিক্রম করতে ৫-৬ ঘন্টা লেগে যেত, এবার সেই পথ যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। মোট ১২ টি স্টেশন থাকবে এই করিডরে।

    আরও পড়ুন : ১ কোটি পরিবারের কাছে যাবে আয়ুষ্মান ভারতের টাকা, আপনি আছেন লিস্টে? চেক করুন এভাবে

    দ্বিতীয় করিডরেই নাম রয়েছে বাংলার। দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত এই করিডরে পড়বে দিল্লি লখনউ, বেনারস ও পটনা। মাত্র ৬ ঘন্টা লাগবে শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছাতে। ২০২৭ সালের ১৫ অগাস্ট দেশের প্রথম বুলেট ট্রেন চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    অভিষেক ম্যাচেই দাপট মানব সুথারের! আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে গড়লেন দুর্ধর্ষ রেকর্ড
    Next Article
    Jahangir Khan: গ্রেফতার হতেই জাহাঙ্গীর খানের পার্টি অফিসের তালা ভেঙে ভাঙচুর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment