Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া থেকে সড়কপথে ভেলোর! সাঁতরাগাছি থেকে রোজ ছুটছে বাস, টিকিটের দাম, কত সময় লাগছে জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ চিকিৎসা কিংবা কাজের সূত্রে অনেকেই পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত যান। সেই যাতায়াত এবার আরও সুবিধাজনক। এবার থেকে শুধু ট্রেন কিংবা বিমানের উপর ভরসা করতে হবে না, সাঁতরাগাছি থেকে বাসে করে ভেলোর কিংবা বেঙ্গালুরু পৌঁছে যাওয়া যাবে। রোজ সন্ধ্যার দিক করে সাঁতরাগাছি থেকে ভেলোর (Santragachi-Vellore Bus), সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরু (Santragachi-Bangalore Bus) অবধি বাস ছাড়ে।

    সাঁতরাগাছি থেকে ভেলোর অবধি বাস পরিষেবার খুঁটিনাটি | (Santragachi-Vellore Bus)

    দক্ষিণ ভারত যাওয়ার জন্য অধিকাংশ মানুষই ট্রেন কিংবা বিমানের উপর নির্ভরশীল। তবে সেক্ষেত্রে অনেক সময় টিকিটের সমস্যা দেখা দেয়। সেই ঝক্কি এড়াতে দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে সড়কপথ। হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে বিলাসবহুল বাসে করে ৩৫-৪০ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে ভেলোর কিংবা বেঙ্গালুরু পৌঁছে যেতে পারছেন যাত্রীরা।

    আরও পড়ুনঃ যৌন উদ্দেশ্য নিয়ে নাবালকের শরীর স্পর্শ মানেই অপরাধ? POCSO মামলায় বিরাট মন্তব্য হাইকোর্টের

    জানা গিয়েছে, বর্তমানে চারটি নামী সংস্থার ভলভো ও স্লিপার বাস এই রুটে চলাচল করছে। প্রত্যেকটি বাসে বসার (Seater) ও শুয়ে যাওয়ার (Sleeper) বন্দোবস্ত রয়েছে। মূলত রোজ সন্ধ্যার দিকে এই বাসগুলি ছাড়ে। তবে যাত্রীদের চাপ যদি বেশি থাকে তাহলে দিনের বেলাতেও বাড়তি বাস পরিষেবা পাওয়া যায়।

    সাঁতরাগাছি থেকে ভেলোর ও সাঁতরাগাছি থেকে বেঙ্গালুরু অবধি এই বাসগুলির বসার সিটের টিকিটের দাম ৩৫০০ থেকে ৪ হাজার টাকা। অন্যদিকে স্লিপার সিটের ভাড়া ৫ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা। তবে মরশুম ও যাত্রীদের চাপের উপর ভিত্তি করে টিকিটের দামে কিছুটা তারতম্য হতে পারে।

    Santragachi-Vellore bus

    সাঁতরাগাছি থেকে ভেলোর ও বেঙ্গালুরুর বাসগুলির টিকিট অনলাইন ও অফলাইন দু’ভাবেই বুক করা যায়। বিগত কয়েক মাসে এই পরিষেবা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষত নিত্যযাত্রী ও রোগীদের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি সমাধান হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    দেওয়া শুরু হচ্ছে পড়ুয়াদের সাইকেল! রং, লোগো বদলে নয়া ‘সারথি’ লুকে সবুজসাথী
    Next Article
    রাজ্য জুড়ে ৯ দিন ধরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন! কী কী করতে হবে জানাল নবান্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment