Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া-শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল! টানা ১৩ দিন চলবে রেলের কাজ, রইল তালিকা

    16 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে বন্ধ থাকবে টানা ১৩ দিনের জন্য একাধিক ট্রেন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ চলবে পূর্ব মধ্য রেলওয়ে সোনাপুর ডিভিশনে। এর ফলে বাতিল হয়েছে বহু ট্রেন। এক নজরের সেই ট্রেনের তালিকা দেখে নিন। পাশাপাশি সেই তালিকায় রয়েছে হাওড়া ও শিয়ালদা শাখার বহু এক্সপ্রেস ট্রেন। রইল সেই তালিকা (Indian Railways)।

    ১৩ দিন বাতিল হাওড়া-শিয়ালদার বহু ট্রেন (Indian Railways)

    পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, দিনকর গ্রাম সিমারিয়া ও বারাউনি স্টেশনের মধ্যে মেন লাইন সংযোগ এবং রাজেন্দ্রপুর স্টেশনে ডবল লাইন সুবিধা সহ একাধিক বীজের সংক্রান্ত কাজের জন্য এই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। প্রতিবেদনে রইলো কোন কোন ট্রেন বন্ধ থাকবে সেই তালিকা।

     Indian Railways many Howrah-Sealdah trains cancelled for 13 days

    আরও পড়ুন: কফি যেন দলা না পাকায়! বর্ষার দিনে সংরক্ষণের এই সহজ টোটকা জেনে নিন

    কোন কোন ট্রেন বাতিল থাকবে তা জানুন:

    (১) ০২৩২৩/০২৩২৪ হাওড়া-পাটনা-হাওড়া সুপারফাস্ট স্পেশাল (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯.২০২৬)
    (২) ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২০.০৯ থেকে ০৩.১০.২০২৬)
    (৩) ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২১.০৯ থেকে ০৪.১০.২০২৬)
    (৪) ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২১.০৯ থেকে ০৪.১০.২০২৬)
    (৫) ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০৯ থেকে ০৫.১০.২০২৬)
    (৬) ১৩০৫৩ হাওড়া-রাঁচী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯, ৩০.০৯ ও ০২.১০.২০২৬)
    (৭) ১৩০৫৪ রাঁচী-হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯, ০১.১০ ও ০৩.১০.২০২৬)
    (৮) ১৩১০৫ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৩০.০৯ থেকে ০৪.১০.২০২৬)
    (৯) ১৩১০৬ বালিয়া – শিয়ালদহ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০১.১০ থেকে ০৫.১০.২০২৬)
    (১০) ১৩১২১ কলকাতা-গাজীপুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২০.০৯ ও ২৭.০৯.২০২৬)

    (১১) ১৩১২২ গাজীপুর সিটি-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২১.০৯ ও ২৮.০৯.২০২৬)
    (১২) ১৩১২৭ কলকাতা-আরা গরীব রথ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০৯, ২৪.০৯, ২৯.০৯, ০১.১০ ও ০৩.১০.২০২৬)
    (১৩) ১৩১২৮ আরা-কলকাতা গরীব রথ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৩.০৯, ২৫.০৯, ৩০.০৯, ০২.১০ ও ০৪.১০.২০২৬)
    (১৪) ১৩১৩৫ কলকাতা-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬)
    (১৫) ১৩১৩৬ জয়নগর-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯ ও ০৪.১০.২০২৬)
    (১৬) ১৩১৩৭ কলকাতা-আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯.২০২৬)
    (১৭) ১৩১৩৮ আজমগড়-কলকাতা-সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৯.০৯.২০২৬)
    (১৮) ১৩১৫৫ কলকাতা-সীতামাঢ়ী মিথিলাঞ্চল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৪.০৯, ২৭.০৯ ও ০১.১০.২০২৬)

    (১৯) ১৩১৫৬ সীতামাঢ়ী-কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯, ২৮.০৯ ও ০২.১০.২০২৬)

    (২০) ১৩১৫৭ কলকাতা-মুজাফ্ফরপুর তিরহুত এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৯.০৯.২০২৬)

    (২১) ১৩১৫৮ মুজাফ্ফরপুর-কলকাতা তিরহুত এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৩০.০৯.২০২৬)
    (২২) ১৩১৬৫ কলকাতা-সীতামাঢ়ী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬)
    (২৩) ১৩১৬৬ সীতামাঢ়ী-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯ ও ০৪.১০.২০২৬)
    (২৪) ১৩১৬৮ শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ থেকে ০৩.১০.২০২৬)
    (২৫) ১৩১৬৯ জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ থেকে ০৪.১০.২০২৬)
    (২৬) ১৩৪১৫ মালদা টাউন-পাটনা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২০.০৯, ২৩.০৯, ২৫.০৯, ২৭.০৯, ৩০.০৯ ও ০২.১০.২০২৬)
    (২৭) ১৩৪১৬ পাটনা-মালদা টাউন এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২১.০৯, ২৪.০৯, ২৬.০৯, ২৮.০৯, ০১.১০ ও ০৩.১০.২০২৬)
    (২৮) ১৩৪১৯/১৩৪২০ ভাগলপুর-মুজাফ্ফরপুর-ভাগলপুর জনসেবা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ থেকে ০৪.১০.২০২৬)
    (২৯) ১৩৪২৩ ভাগলপুর-আজমের সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৪.০৯ ও ০১.১০.২০২৬)
    (৩০) ১৩৪২৪ আজমের-ভাগলপুর সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯ ও ০৪.১০.২০২৬) (৩১) ১৩৪২৫ মালদা টাউন-আনন্দবিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ ও ০২.১০.২০২৬) (৩২) ১৩৪২৬ আনন্দবিহার টার্মিনাল-মালদা টাউন সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬) (৩৩) ১৩৫০৭ আসানসোল-গোরখপুর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ ও ০২.১০.২০২৬)
    (৩৪) ১৩৫০৮ গোরখপুর-আসানসোল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬)
    (৩৫) ১৩৫০৯ আসানসোল-গোন্ডা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৪.০৯.২০২৬)
    (৩৬) ১৩৫১০ গোন্ডা-আসানসোল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯.২০২৬)
    (৩৭) ১৪০০৩ মালদা টাউন-নিউ দিল্লী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০৯, ২৬.০৯, ২৯.০৯ ও ০৩.১০.২০২৬)

    (৩৮) ১৪০০৪ নিউ দিল্লী-মালদা টাউন এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২০.০৯, ২৪.০৯, ২৭.০৯ ও ০১.১০.২০২৬)
    (৩৯) ১৫২৩৩ কলকাতা-দ্বারভাঙা মেথিলী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৮.০৯, ০১.১০ ও ০৫.১০.২০২৬)
    (৪০) ১৫২৩৪ দ্বারভাঙা-কলকাতা মেথিলী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯, ৩০.০৯ ও ০৪.১০.২০২৬)

    (৪১) ১৫২৩৫ হাওড়া-দ্বারভাঙা সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬)
    (৪২) ১৫২৩৬ দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯ ও ০৪.১০.২০২৬)
    (৪৩) ১৫২৭১ হাওড়া-মুজাফ্ফরপুর জন সাধারণ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৩০.০৯.২০২৬)
    (৪৪) ১৫২৭২ মুজাফ্ফরপুর-হাওড়া জন সাধারণ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯.২০২৬)
    (৪৫) ১৮১০৫ রাউরকেল্লা-জয়নগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০১.১০ ও ০৩.১০.২০২৬)
    (৪৬) ১৮১০৬ জয়নগর-রাউরকেল্লা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.১০ ও ০৪.১০.২০২৬)
    (৪৭) ১৮১১৯ টাটানগর-জয়নগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.১০.২০২৬)
    (৪৮) ১৮১২০ জয়নগর-টাটানগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০৩.১০.২০২৬)
    (৪৯) ১৮১৮১ টাটানগর-থাওয়ে এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২২.০৯, ০১.১০ ও ০২.১০.২০২৬)
    (৫০) ১৮১৮২ থাওয়ে-টাটানগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০১.১০, ০৩.১০ ও ০৪.১০.২০২৬)

    (৫১) ১৮৪০৫ পুরী-পাটনা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯.২০২৬)
    (৫২) ১৮৪০৬ পাটনা-পুরী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯.২০২৬)
    (৫৩) ১৮৪১৯ পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০১.১০.২০২৬)
    (৫৪) ১৮৪২০ জয়নগর-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০৩.১০.২০২৬)
    (৫৫) ১৮৬২৯ রাঁচী-গোরখপুর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ ও ০২.১০.২০২৬)
    (৫৬) ১৮৬৩০ গোরখপুর-রাঁচী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬)
    (৫৭) ২২২১৪ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসী প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৭.০৯ ও ০৪.১০.২০২৬)
    (৫৮) ২২২১৫ বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসী প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম-কলকাতা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ ও ০২.১০.২০২৬)
    (৫৯) ২২৮৪৩ বিলাসপুর-পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৫.০৯ ও ০২.১০.২০২৬)
    (৬০) ২২৮৪৪ বিলাসপুর-পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ২৬.০৯ ও ০৩.১০.২০২৬)

    (৬১) ২৮১৮১ টাটানগর-কাটিহার এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৩০.০৯ ও ০৬.১০.২০২৬)
    (৬২) ২৮১৮২ কাটিহার-টাটানগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ০২.১০ ও ০৫.১০.২০২৬)
    (৬৩) ০৫০৯৬ মউ-কলকাতা স্পেশাল (যাত্রা শুরুর তারিখ ২৩.০৯.২০২৬)
    (৬৪) ০৫০৯৫ কলকাতা-মউ স্পেশাল (যাত্রা শুরুর তারিখ ২৪.০৯.২০২৬) (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    পুরাতনের আবেগে আধুনিকতার পরশ, ৮০ তম বর্ষের মাতৃবন্দনায় নস্টালজিয়ার ছোঁয়া লেক টেরেস দক্ষিণী সংঘের
    Next Article
    পুরনো পেনশন নিয়ে কেন্দ্রের বড় বার্তা! সরকারি কর্মীদের জন্য কী সিদ্ধান্ত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment