Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গুজরাটের বিরুদ্ধে সহজ জয়! কোহলির দাপটে টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন RCB

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL শুরুর দীর্ঘ ১৭ বছর পর গত বছর অর্থাৎ ২০২৫-এ প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। সেই বহু প্রতীক্ষিত জয় অর্জন করে সাফল্যের নয়া ইতিহাস গড়েছিলেন কোহলিরা। তবে, সেই সাফল্যেরই পুনরাবৃত্তি ঘটল ২০২৬-এও। গুজরাটের বিরুদ্ধে রীতিমতো একতরফা ফাইনালে জয়লাভ করে IPL-এ ফের বাজিমাত করল RCB।

    ফের IPL জিতল RCB (Royal Challengers Bengaluru):

    এবারের টুর্নামেন্টে একদম প্রথম থেকেই দাপটের সঙ্গে লড়াই শুরু করে বেঙ্গালুরু। গ্রুপ পর্বের লড়াইয়ে ১৪ টি ম্যাচের মধ্যে ৯ টিতে জয়লাভ করে ১৮ পয়েন্ট অর্জনের মাধ্যমে পয়েন্টস টেবিলে একদম প্রথম স্থানেই ছিল RCB। অর্থাৎ, এবারের মরশুমেও যে তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য দাবিদার তা প্রথম থেকেই স্পষ্ট করেছিলেন কোহলিরা।

    রবিবারের ফাইনালে টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায় RCB। যেখানে নির্ধারিত ২০ ওভারে গুজরাট ১৫৫ রান করতে সক্ষম হয়। GT-র হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৩৭ বলে হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।

    আরও পড়ুন: ৪০০-র গণ্ডি পেরোল প্রতি লিটার পেট্রোল-ডিজেলের দাম! ভারতের এই পড়শি দেশে মাথায় হাত আমজনতার

    এদিকে, বেঙ্গালুরুর বোলাররা যে ওই ইনিংসে দাপট বজায় রেখেছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। রাশিখ সালাম দার ৩ টি উইকেট নেন। পাশাপাশি, জশ হেজেলউড এবং ভুবনেশ্বর কুমার ২ টি করে উইকেট নেন। এছাড়াও ক্রুণাল পাণ্ডিয়া নেন ১ টি উইকেট।

    আরও পড়ুন: এবার ফিনটেকের দুনিয়ায় ঝড় তুলতে চলেছে LIC! তৈরি মেগা প্ল্যান, জানুন এখনই

    এমতাবস্থায়, ১৫৬ প্রাণের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেঙ্গালুরুর ব্যাটাররা প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন। ভেঙ্কটেশ আইয়ার করেন ৩২ রান। পাশাপাশি বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন। যেখানে তাঁর স্ট্রাইক রেট হল ১৭৮.৫৭। এদিকে, টিম ডেভিড ২৪ রান ও RCB -র অধিনায়ক রজত পতিদার করেন ১৫ রান।

    Click here to Read More
    Previous Article
    'আমার স্নেহের পুত্রসম অভিষেক,তাতে আমার স্নেহ আবার জেগে উঠল' মার খাওয়া দেখে আবেগপ্রবণ পার্থ
    Next Article
    একসময় ছিলেন ‘ব্রাত্য’, এবার নন্দনে অনীক দত্তের ছবির প্রদর্শনী, কী জানালেন রুদ্রনীল?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment