Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একসময় ছিলেন ‘ব্রাত্য’, এবার নন্দনে অনীক দত্তের ছবির প্রদর্শনী, কী জানালেন রুদ্রনীল?

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : বরাবর ছিলেন স্পষ্টবক্তা। তার মূল্যও চোকাতে হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা পরিচালক হয়েও নন্দনে ঠাঁই পায়নি অনীক দত্তের (Anik Dutta) ছবি। কারণ প্রাক্তন রাজ্য সরকারের সুরে সুর মেলাননি তিনি। সদ্য সরকার বদল হয়েছে রাজ্যে। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন অনীক দত্তও। অবশেষে নন্দনে প্রদর্শিত হতে চলেছে তাঁর ছবি। কিন্তু দেখে যেতে পারলেন না পরিচালক।

    নন্দনে ব্রাত্য ছিল অনীক দত্তের (Anik Dutta) ছবি

    পূর্বতন সরকারের ‘বিরাগভাজন’ হওয়ায় সরকারি প্রেক্ষাগৃহ নন্দন থেকে বাদ পড়ে অনীক দত্তের ছবি। দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন ‘ব্রাত্য’। এবার অনীক অনুরাগীদের দাবি, নন্দনে দেখানো হোক পরিচালকের ছবিগুলি। সরকার পক্ষের সম্মতিও মিলেছে তাতে।

    Anik dutta films will be shown in nandan

    কী জানালেন রুদ্রনীল: এর আগে অনীক দত্তের শেষকৃত্যের সময় কেওড়াতলা মহাশ্মশান থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, অনীক দত্তকে ঘিরে হবে চলচ্চিত্র উৎসব। এবার এ বিষয়ে মুখ খুললেন বিধায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, অনীক বাবুর বেশ কিছু নন্দনে মুক্তি পায়নি। দর্শক অনুরাগীদের দাবি মেনে নন্দন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথ ভাবে ছবিগুলি দেখানোর কথা ভাবছে।

    আরও পড়ুন : প্রথম ডিজিটাল জনগণনা, বাড়িতে বসেই করুন সেলফ এনুমারেশন, কী কী তথ্য লাগবে?

    কেন বাদ পড়েছিলেন অনীক: একে অবশ্য ‘ফেস্টিভ্যাল’ বলতে চাননি রুদ্রনীল। তাঁর মতে, এইভাবে রেট্রোস্পেকটিভ বা শ্রদ্ধা জানানো হবে অনীক দত্তকে (Anik Dutta)। রুদ্রনীল বলেন, অনীক দত্ত নন্দনে বসে আপত্তি জানিয়েছিলেন কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহারে। নন্দন কর্তৃপক্ষও এই প্রস্তাবে রাজি বলে জানান রুদ্রনীল।

    আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত, ২ জুনের মধ্যে টার্গেট বেঁধে দিল সরকার

    বিধায়ক পাপিয় অধিকারী নন্দন চত্বরে ঘোষণা করেছেন অনীক দত্তের ছবি প্রদর্শনীর কথা। রূপা গঙ্গোপাধ্যায়ও টেকনিশিয়ান স্টুডিওতে একথা জানিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    গুজরাটের বিরুদ্ধে সহজ জয়! কোহলির দাপটে টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন RCB
    Next Article
    আজকের রাশিফল ১ জুন, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment