Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গুজরাটে পুরভোটে বিরোধীদের ভরাডুবি! ১৫ টি পুরনিগমের সবকটিই জিতল বিজেপি

    4 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: গুজরাটে (Gujarat) পুরভোটে একেবারে ঝড় তুলে একচেটিয়া জয় হাসিল করল বিজেপি। রাজ্যের ১৫টি পুরনিগমের সবকটিতেই জয় তুলে নিয়ে কার্যত নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে গেরুয়া শিবির। ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে এই জয়কে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে এই ফলাফল বিজেপির সংগঠন শক্তি ও ভোটব্যাঙ্কের দৃঢ়তাকেই সামনে নিয়ে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।

    গুজরাট (Gujarat) পুরভোটে একচেটিয়া জয় হাসিল বিজেপির

    সবচেয়ে বড় সাফল্য এসেছে আহমেদাবাদেও। ১৯২ আসনের মধ্যে ১৪৬টি দখল করে নিয়েছে বিজেপি, যেখানে কংগ্রেস মাত্র ১৮টি আসনে সীমাবদ্ধ। অন্যদিকে সুরাটে বড় ধাক্কা খেয়েছে আম আদমি পার্টির। গতবার ২৭টি আসন জিতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এলেও, এবার তারা মাত্র ৪টি আসন ধরে রাখতে পেরেছে। সুরাটে বিজেপি ১১৫টি আসন জিতে নিজেদের দখল আরও মজবুত করেছে।

    আরও পড়ুন: তীব্র খাদ্য সঙ্কটের সম্মুখীন বাংলাদেশ-পাকিস্তান! ভারতের আরও এক পড়শি দেশেও শোচনীয় অবস্থা

    এছাড়াও রাজকোট এবং ভাদোদরাতেও বিজেপি সমানভাবে দাপট দেখিয়েছে। দুই শহরেই ৬৫টি করে আসন জিতে পুর প্রশাসনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে মোদি-শাহর দল। শুধু বড় শহর নয়, রাজ্যের অন্যান্য পুরনিগম যেমন সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, নাদিয়াদ, নভসারি, ভাপি এবং মোরবী-সহ সবকটিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

    উল্লেখ্য, রবিবার গুজরাটে পুরনিগমের পাশাপাশি ৮৪টি পুরসভা, ৩৪টি জেলা পঞ্চায়েত এবং ২৬০টি তালুকা পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সব ক্ষেত্রেই বিজেপির জয়যাত্রা অব্যাহত থেকেছে। যদিও কিছু গ্রামীণ অঞ্চলে কংগ্রেস ও আপ সীমিত সাফল্য পেয়েছে, তবুও সামগ্রিকভাবে রাজ্যের রাজনৈতিক চিত্রে বিজেপির আধিপত্য আরও দৃঢ় হয়েছে।

    BJP Secures Landslide Victory in Gujarat Municipal Elections

    আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে চাপ বাড়ছে বিমান সংস্থাগুলির! স্তব্ধ হবে পরিষেবা? কেন্দ্রের উদ্দেশ্যে চিঠি

    এই ফলাফলকে ২০২৪ পরবর্তী রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গুজরাটে (Gujarat) বিরোধী শিবিরের ক্রমশ দুর্বল হয়ে পড়া এবং বিজেপির ক্রমবর্ধমান প্রভাব রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা নিতে পারে। একই সঙ্গে এই জয় বিজেপির কাছে এক বড় বার্তা তাদের সংগঠন ও ভোটব্যাঙ্ক এখনও অটুট এবং শক্তিশালী।

    Click here to Read More
    Previous Article
    ভোটে আনার ব্যবস্থা, ফেরার নয়! পরিযায়ী ইস্যুতে বিস্ফোরক অধীর চৌধুরী
    Next Article
    যেখানে ছিল ল্যান্ডমাইন, আফগানিস্তানে সেখানেই মিলল সোনা! খননের জন্য নিযুক্ত প্রায় ১ লক্ষ মানুষ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment