Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরম যাবে চুলোয়! আজ থেকে টানা ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: ভোটের মধ্যে আবহাওয়ারও উত্তাপ ক্রমে বাড়ছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) উর্দ্ধমুখী তাপমাত্রা। তবে আজ থেকে তা কমবে। রবিবার থেকে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এই পূর্বাভাস। কোথায় কোথায় বৃষ্টি হবে? দেখে নিন তালিকা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাসও জারি হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

    আজ ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    আজ রবিবার এবং আগামীকাল সোমবার কালবৈশাখীর প্রবল সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ঝড়-বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    South Bengal Weather Update today 18th March 2026

    আরও পড়ুন: ‘আর জি করের ঘটনার পরও শিক্ষা হয়নি’, শান্তিনিকেতনের ধর্ষণের ঘটনায় সরব শমীক ভট্টাচার্য

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    আজ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুলি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। সোমবার পর্যন্ত চলবে ভারী বর্ষণ। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

    Click here to Read More
    Previous Article
    ভোটে রাজ্যের কর্মী নয়, ১৬ হাজার কেন্দ্রীয় কর্মী! কেন এই বড় সিদ্ধান্ত কমিশনের?
    Next Article
    ভোটের মাঝেই বড় অভিযোগ, ‘কেনাবেচা হতে পারে’, কী ইঙ্গিত দিলেন মমতা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment