Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল? বীরভূমে যা হল… তোলপাড় রাজ্য রাজনীতি

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদলাতেই একের পর এক তৃণমূল (TMC) নেতার কীর্তি সামনে আসছে। ইতিমধ্যেই অনেকে গ্রেফতারও হয়েছেন। এবার কি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পালা? একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় কেষ্ট সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই এই জল্পনা দেখা দিয়েছে।

    গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)?

    সম্প্রতি শুভেন্দু বিকাশ মণ্ডল নামে এক ইটভাটা মালিক কেষ্ট সহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কংকালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক্টর ও সশস্ত্র লোকজন নিয়ে আদিত্যপুরের লায়ন ব্রিক ফিল্ডে হামলা চালানো হয়। ইটভাটার মালিকের বক্তব্য, বোমা এবং বন্দুকের ভয় দেখিয়ে লুটপাট করা হয়েছিল প্রায় ৩ লক্ষ ইট। অনুব্রতর নেতৃত্বেই সম্পূর্ণ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

    আরও পড়ুনঃ মাসে মাসে ৯ হাজার! পড়ুয়াদের জন্য ধামাকা সরকারি প্রকল্প, জানুন আবেদনের খুঁটিনাটি

    শুভেন্দু বিকাশের দাবি, এই ঘটনা ঘটার পর থানা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের দ্বারস্থ হয়ে কোনও লাভ হয়নি। অভিযোগ জানিয়েও কাজ দেয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার আসতেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

    এদিকে বাংলায় তৃণমূল জমানার অবসান ঘটতেই দলের একের পর এক নেতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে মানুষ। সেই সঙ্গেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই আবহে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের।

    Protesting party workers block Anubrata Mondal's convoy

    সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিযোগ আসতেই একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় স্তরে খোঁজখবর নেওয়া চলছে। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল ফের গ্রেফতার হন কিনা এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

    এদিকে ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে বীরভূমের রাজনৈতিক সমীকরণ অনেক বদলেছে। একদা জেলার ‘বেতাজ বাদশা’ কেষ্টর দাপট এখন অনেক কম। সেই সঙ্গেই রাজ্যে সরকারও বদলেছে। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর হওয়ায় শেষ অবধি কী হয় সেদিকেই নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    ‘কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়’! তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দেবাংশু
    Next Article
    আমরা চাইছি বাপ্পাদিত্যর যাবজ্জীবন জেল হোক, বাপ্পাদিত্যর নামে বিস্ফোরক অভিযোগ পাটুলির বাসিন্দাদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment