Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গম্ভীরের জায়গায় লক্ষ্মণ আসতেই জয়ে ফিরলো ভারত! এবার কি তবে কড়া পদক্ষেপ নেবে BCCI?

    3 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) জয়ে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিছুদিন আগেও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে শোচনীয় পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স আইয়াররা। দুটি সিরিজ মিলিয়ে মোট ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল গৌতম গম্ভীরদের (Gautam Gambhir)। বিসিসিআইয়ের (BCCI) দল নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে সকলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে আপাতত স্বস্তিতে ভারতীয় দল।

    সকলেই জানেন যে চলতি সিরিজে বিশ্রামে রয়েছেন ভারতের এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কোচ গৌতম গম্ভীর। তার জায়গায় জিম্বাবোয়ে সফরে দলকে সামলানোর দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। কাকতলীয় ভাবে গৌতম গম্ভীরের ভারতীয় দল থেকে দূরে অবস্থানের পরেই ধারাবাহিক ব্যর্থতার রেশ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে জল্পনা আরম্ভ হয়েছে।

    অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী ইতিমধ্যেই দাবি তুলে দিয়েছেন যে গৌতম গম্ভীরকে সরিয়ে ভিভিএস লক্ষ্মণকেই স্থায়ীভাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি কোচ করে দেওয়া হোক। এই ফরম্যাটের তরুণ ভারতীয় ক্রিকেট দল গৌতম গম্ভীরের ব্যক্তিত্বের সাথে মানিয়ে চলতে পারছে না। যার ফলে ভারতের পরিবেশ থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মাত্র মারাত্মক প্রভাব পড়েছে দলের সকলের পারফরম্যান্সের ধারাবাহিকতায়, এমনটা দাবি করছেন অনেক ক্রিকেটবিশেষজ্ঞই।

    আরও পড়ুন: ১৮ বলে বিধ্বংসী হাফ-সেঞ্চুরি! গৌতম গম্ভীর দূরে যেতেই জিম্বাবোয়েকে উড়িয়ে জয়ে ফিরলো সূর্যবংশীর ভারত

    এর আগে অতীতে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের সময়ও তার অনুপস্থিতিতে ভারতীয় টি-টোয়েন্টি দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। ভারতীয় দলকে আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের মাটিতে সিরিজ জিতিয়েছেন তিনি। সেই সঙ্গে তার কোচিংয়েই ২০২৩ সালে এশিয়ান গেমসে সোনা জেতে অনভিজ্ঞ ভারতীয় দল। ফলে এই চ্যালেঞ্জ প্রাক্তন ভারতীয় তারকার কাছে নতুন কিছু নয়। 

    আরও পড়ুন: রোহিত ও কোহলিকে বিশ্বকাপের আগে কিভাবে ব্যবহার করা উচিত? গম্ভীর ও BCCI-কে পরামর্শ যুবরাজের

    গৌতম গম্ভীর অনেকের প্রিয়পাত্র না হলেও তিনিই প্রথম ভারতীয় কোচ যার কোচিংয়ে দুটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল। তাই তাকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া আপাতত অসম্ভব ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে। কিন্তু আপাতত তার সামনে শুধুমাত্র ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ হিসেবে রেখে ওই ফরম্যাট এবং টেস্টে ভারতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা ভেবে দেখতে পারে বিসিসিআই। সেক্ষেত্রে টি-টোয়েন্টি ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব সামলে নেবেন লক্ষ্মণ।

     

    Click here to Read More
    Previous Article
    Narendra Modi On NEET Exam: নিট পেপার লিক নিয়ে এবারে ভিডিও বার্তায় মুখ খুললেন নরেন্দ্র মোদী
    Next Article
    iPhone প্রেমীদের জন্য বড় ধাক্কা! অগাস্টেই ১২,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে এই মডেলগুলির দাম

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment