Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঘুরপথে যাতায়াত অতীত! এবার ট্রেনে চেপেই গঙ্গাসাগর? হাজার হাজার পুণ্যার্থীর জন্য খুশির খবর

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় ছুটে আসেন হাজার হাজার পুণ্যার্থী। কপিল মুনির আশ্রমে দেখা যায় থিকথিকে ভিড়। এবার তাঁদের জন্যই খুশির খবর! কারণ শীঘ্রই হয়তো দূর হতে পারে যাতায়াতের চেনা ঝক্কি (Gangasagar Train)। জানা যাচ্ছে, আগামী বছর তথা ২০২৭ সালে কেন্দ্রীয় বাজেট পেশের আগেই গঙ্গাসাগর অবধি সরাসরি রেল (Indian Railways) সংযোগ পৌঁছে দিতে উদ্যোগী কেন্দ্র ও রাজ্য।

    এবার ট্রেনে চেপে গঙ্গাসাগর (Gangasagar Train)?

    বর্তমানে কলকাতা কিংবা তার সংলগ্ন এলাকা থেকে গঙ্গাসাগর যেতে গেলে বেশ ঝক্কি পোহাতে হয়। কারণ এই পথে কোনও ট্রেন রুট নেই। ফলে কেউ গঙ্গাসাগর যেতে চাইলে তাঁকে প্রথমে শিয়ালদহ থেকে ট্রেন ধরে কাকদ্বীপ কিংবা নামখানা স্টেশনে আসতে হয়। এরপর অটো অথবা বাসে চেপে লট ৮ নং জেটি ঘাটে যেতে হয়। সেখান থেকে মুড়িগঙ্গা নদী পেরোলে কচুবেরিয়ে ঘাটে পৌঁছনো যায়।

    আরও পড়ুনঃ আর রক্ষা নেই! CAA বিরোধী আন্দোলনের তদন্তে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে বিশেষ সেল

    এবার রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর কেন্দ্রীয় বাজেট পেশের আগেই দেশের মূল রেল মানচিত্রে গঙ্গাসাগরের নাম জুড়তে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগ সফল হলে আগামীদিনে ট্রেনেই চেপেই গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থী থেকে শুরু করে পর্যটকেরা। তাঁদের বারবার গাড়ি বদল করতে হবে না।

    অন্যদিকে শনিবার নবান্নে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক শেষে একাধিক ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নতুন ১০২টি অমৃত ভারত স্টেশন তৈরি হবে।

    Gangasagar train might start soon Indian Railways project update

    অন্যদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, “প্রধানমন্ত্রী এবার পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা করেছেন। এই ট্রেন দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। মাত্র ৬ ঘণ্টায় আরামে দিল্লি থেকে শিলিগুড়ি আসা যাবে”।

    এসবের মাঝেই এবার গঙ্গাসাগর অবধি সরাসরি রেল সংযোগ পৌঁছে দেওয়ার খবর সামনে এল। জানা গিয়েছে, এই নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয়েই উঠেপড়ে লেগেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের সুরাহা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

    Click here to Read More
    Previous Article
    মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে দিল্লি, রাজ্যে বুলেট ট্রেন নিয়ে বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
    Next Article
    ১২ পাতার ফর্মে পারিবারিক থেকে পেশা-আয় সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কী কী জানাতে হবে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment