Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঘাটাল থেকে এবার সরাসরি মুম্বাই, ট্রেনের ঝক্কি কাটাতে ভোটের আগেই চালু এসি-স্লিপার বাস পরিষেবা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুর এলাকার বহু মানুষ কাজের সূত্রে নিয়মিত মুম্বাই যাতায়াত করেন। বিশেষ করে স্বর্ণশিল্পী ও পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের টিকিট না পাওয়া, মাঝপথে গাড়ি বদলের সমস্যা এবং ট্রেন বাতিল বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্যার সমাধান করতেই এবার একটি বেসরকারি ট্রাভেল সংস্থা ঘাটাল থেকে সরাসরি মুম্বাই বাস পরিষেবা (Ghatal to Mumbai Bus Service) চালু করছে। এতে এক বাসেই প্রায় ৪০ ঘণ্টায় গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে বলে জানা গিয়েছে।

    কবে থেকে শুরু হবে এই বাস পরিষেবা (Ghatal to Mumbai Bus Service)?

    সূত্রের খবর, জেলার একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি এই উদ্যোগ নিয়েছে। বহুদিন ধরেই এলাকার পরিযায়ী শ্রমিক, সোনার কাজের কারিগর এবং সাধারণ যাত্রীদের তরফে সরাসরি যোগাযোগের দাবি ছিল। সেই চাহিদার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হচ্ছে। এপ্রিলের ১২, ১৮ এবং ২৫ তারিখ মুম্বাই থেকে ঘাটালের (Ghatal to Mumbai Bus Service) উদ্দেশে একটি এসি ও একটি নন-এসি বাস রওনা দেবে।

    বাসটির বৈশিষ্ট্য

    এসি বাসটিতে মোট ৭০টি আসন থাকবে। এর মধ্যে ৪৭টি স্লিপার এবং ২৩টি সিটিং। স্লিপার ভাড়া রাখা হয়েছে ৫,৫০০ টাকা, আর বসে যাওয়ার আসনের জন্য ভাড়া ৫,০০০ টাকা। অন্যদিকে নন-এসি বাসে ৬৫টি সিট থাকবে, যেখানে মাথাপিছু ভাড়া ৪,০০০ টাকা। বাস সংস্থার কর্ণধার বিষ্ণুপদ জানা, সৌগত চক্রবর্তী ও অনিকেত মণ্ডল জানিয়েছেন, একসঙ্গে একাধিক যাত্রী বুকিং করলে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হবে। তবে সেই ছাড়ের পরিমাণ আলোচনার ভিত্তিতেই ঠিক হবে। আপাতত ঠিক হয়েছে, সপ্তাহে একদিন করে ঘাটাল থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে ঘাটাল বাস চলবে (Ghatal to Mumbai Bus Service)।

    ঘাটাল-দাসপুর এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে সোনার কাজের জন্য মুম্বই যান। পাশাপাশি নির্মাণ ক্ষেত্র ও অন্যান্য কাজে যুক্ত বহু পরিযায়ী শ্রমিকও রয়েছেন, যাঁরা প্রায়শই বাড়ি ফেরার জন্য সমস্যায় পড়েন। নতুন এই পরিষেবা (Ghatal to Mumbai Bus Service) চালু হলে তাঁরা মুম্বাই থেকে সরাসরি ঘাটালে নেমে যেতে পারবেন, মাঝপথে আর গাড়ি বদলের ঝক্কি থাকবে না। যাত্রীদের সুবিধার জন্য এসি, নন-এসি এবং স্লিপার, তিন ধরনের বিকল্প রাখা হয়েছে।

    SBSTC Bus service starts in Hooghly see the timetable

    আরও পড়ুনঃ মধ্যরাতে চমক কমিশনের! প্রকাশ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, কত জনের নাম রয়েছে?

    বাস মালিকদের দাবি, এর আগেও কোভিডের সময় এই রুটে পরিষেবা (Ghatal to Mumbai Bus Service) চালু করা হয়েছিল। তখনও ভালো সাড়া মিলেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার ফের সপ্তাহে একদিন নিয়মিত এই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘কোনও যুবক বা যুবতী ইন্টারভিউ দিতে গেলে..,’ যুবসাথী স্কিম নিয়ে বড় কথা বলে দিলেন অভিষেক
    Next Article
    গাড়ির ঝক্কি শেষ, রেলপথে জুড়ছে সিকিম-গ্যাংটক! কবে চালু পরিষেবা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment