Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গায়ে পড়বে ফোস্কা! চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে গরম: আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: সকালের দিকে হালকা শিরশিরানি থাকলেও খুব শীঘ্রই তা হাওয়া হবে। এন্ট্রি নেবে তাপপ্রবাহ। রাজ্যে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। উত্তরে শীতের আমেজ আর কতদিন? আবহাওয়ার খবর জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। অর্থাৎ মার্চের শুরু থেকেই শীত শেষ দক্ষিণবঙ্গে। মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় জেলায় বাড়বে সূর্যের তেজ।

    মাঝে বৃষ্টি হলেও আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

    South Bengal Weather temperatures are rising in the first week of spring

    আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে বাতিল ৪৪৪ টি উড়ান! বন্ধ পশ্চিম এশিয়ার আকাশসীমা, চরম দুর্ভোগে যাত্রীরা

    দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে উপরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর পারদ পতনের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরে এদিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পংয়েও চড়বে পারদ। আগামী সাত দিন সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের জেলাগুলিতে এখনও কুয়াশার প্রভাব রয়েছে। আগামী কয়েকদিনও তা বর্তমান থাকবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও অনেকটা নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপট অধিক থাকবে।

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘ প্রতীক্ষার অবসান, কেশরা-কাটজুরিডাঙ্গা হল্টে ট্রেন থামা শুরু, হাঁটাপথেই পৌঁছন মেডিক্যাল কলেজ
    Next Article
    বিজেপি জেতার পর ফের হোলি! কোচবিহারে দাঁড়িয়ে তৃণমূলকে উৎখাতের ডাক নীতিন নবীনের | Nitin Nabin

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment