Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ছাদের তলায় সব প্রকল্পের সুবিধা! ফের বসছে জনকল্যাণ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেই রাজ্যব্যাপী জনকল্যাণ শিবিরের (Janakalyan Shibir) আয়োজন করেছিল বিজেপি সরকার। গত জুন মাসে পাঁচদিন ধরে দুয়ারে সরকারের ধাঁচে এই ক্যাম্প আয়োজিত হয়। সেখানে নানা প্রকল্পে আবেদন জানিয়েছিলেন বহু এবার। পুজোর পর ফের দু’দিনের জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    জনকল্যাণ শিবির ফের কবে বসছে? | (Janakalyan Shibir)

    সোমবার নবান্ন থেকে বর্ধিত হারে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা চালু করেন মুখ্যমন্ত্রী। এদিন জনকল্যাণ শিবির প্রসঙ্গে তিনি বলেন, “গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে আমরা দু’দিনের জনকল্যাণ শিবির করব। সেখানে আবেদন নেওয়া হবে। আবেদনের ভিত্তিতে নাম যুক্ত হবে।“

    আরও পড়ুনঃ হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি! ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

    শুভেন্দু জানান, পুজোর পর আগামী নভেম্বর ডিসেম্বর মাসে দু’দিনের জনকল্যাণ শিবির বসবে। তিনি বলেন, “বিভিন্ন কারণে যারা তালিকা থেকে বাদ গিয়েছেন, তাঁদের যুক্ত করা হবে।“

    এছাড়া এদিন আগের সরকারের আমলে একাধিক ভাতার ওয়েটিং লিস্ট বাতিল করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ““আগের সরকারের ওয়েটিং লিস্ট আমি বাতিল করলাম। আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে যারা জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন তাঁদের ভেরিফিকেশন করে আগে টাকা দিতে হবে। সেই সঙ্গেই রাজ্য সরকারের চালু করা আপনার সরকার আপনার পাশে-তে যারা আবেদন করেছেন, তাঁদেরও অগ্রাধিকার দেওয়া হবে।“

    Janakalyan Shibir

    প্রসঙ্গত, গত জুন মাসে পাঁচ দিন ধরে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির চলেছিল। প্রত্যেকটি ব্লকে এই শিবির আয়োজিত হয়। নন্দীগ্রাম থেকে এই শিবিরের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যে পালাবদলের পর এটিই প্রথম রাজ্যব্যাপী শিবির ছিল।

    আগামী নভেম্বর ডিসেম্বর মাসে ফের একবার জনকল্যাণ শিবির আয়োজিত হবে। তবে এবার দু’দিনের জন্য ক্যাম্প বসবে। প্রথমবারের মতো এবারও বিভিন্ন প্রকল্পে আবেদনের জন্য সাধারণ মানুষের ভিড় হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    "একটা সরকারের শুধু ভাতা দেওয়া তার কাজ হতে পারে না"- শুভেন্দু অধিকারী
    Next Article
    হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি! ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment