Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি! ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও (Supreme Court) স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিলবোর্ড খোলার ঘটনায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি উচ্চ আদালত। এবার দেশের সর্বোচ্চ আদালতও এই মামলায় কোনও হস্তক্ষেপ করল না।

    ‘সুপ্রিম’ ধাক্কা খেল কালীঘাট তৃণমূল | (Supreme Court)

    ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাইকোর্টের অবস্থানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলা ওঠে। শুনানি চলাকালীন শীর্ষ আদালত স্পষ্ট জানায়, কলকাতা হাইকোর্টেই এই মামলার শুনানি হবে। তবে মামলায় যেসব প্রশ্ন উঠছে, সেগুলি বিবেচনা করে দ্রুত শুনানি করুক উচ্চ আদালত।

    আরও পড়ুনঃ এক পয়সাও খরচ নেই! মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কোন কোন রোগের চিকিৎসা ফ্রি জানুন

    এদিন কালীঘাট তৃণমূলের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ক্যামাক স্ট্রিটের ওই ভবন লিজ নেওয়া হয়েছে। সেখানে অফিস চলছে। সেই অফিসে কেন রেজিস্টার্ড পার্টির বোর্ড রাখা যাবে না? প্রশ্ন করেন তিনি। এই সূত্রে বেশ কিছু উদাহরণও টেনে আনেন আইনজীবী।

    কপিল বলেন, তৃণমূলের বোর্ড যেখানে ছিল, তার পাশেই হলদিরামেরও একটি বোর্ড ছিল। তবে সেটি খোলা হয়নি। এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করেন তিনি। যদিও সেই আবেদন মানেনি প্রধান বিচারপতির বেঞ্চ।

    Supreme Court

    সুপ্রিম কোর্ট জানায়, বর্তমানে এই মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এখনও সেটি খারিজ হয়নি। সেই কারণে আবেদনকারীদের উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়।

    ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের নামাঙ্কিত বোর্ড খুলে নেওয়া নিয়ে সম্প্রতি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্ট হয়ে সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। তবে এই ঘটনায় শীর্ষ আদালতেও কোনও স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল শিবির।

    Click here to Read More
    Previous Article
    এক ছাদের তলায় সব প্রকল্পের সুবিধা! ফের বসছে জনকল্যাণ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    এবার ট্রাই সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী পরিকল্পনা ICC-র?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment