Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফর্ম ফিল-আপে কোনো তথ্য না দিতে পারলেও মিলবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হলেও ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে একাধিক বিভ্রান্তি তৈরি হয়েছে (Annapurna Yojana Form Fill-Up)। দীর্ঘ ফর্মে আবেদনকারীর নিজের পাশাপাশি আরও একাধিক তথ্য চাওয়া হয়েছে। এমন অনেক তথ্য চাওয়া হয়েছে, যা অনেকের কাছেই স্পষ্ট নয়। সবমিলিয়ে ফর্ম-ফিল আপ নিয়ে ধোঁয়াশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

    অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নয়া আপডেট | Annapurna Yojana

    যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদিও বলেছেন, প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। অনেকের আবার প্রশ্ন, ফর্মে কোনও তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে, সেই বিষয়ে না জানা থাকলে, কী করণীয়? এই নিয়েই এবার বড় আপডেট দিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

    অগ্নিমিত্রা জানিয়েছেন,”এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার।”

    আবেদনকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।” উল্লেখ্য, রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। পোর্টালে গিয়ে নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে।

    Annapurna Yojana form

    আরও পড়ুন: মা ছিলেন বুদ্ধবাবুর মন্ত্রী, মেয়ে জায়গা পেলেন শুভেন্দুর ক্যাবিনেটে! গার্গী দাস ঘোষকে চেনেন?

    অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদকারীকে। ১২ পাতার ফর্ম-ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিও। বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠানো শুরু হবে।

    Click here to Read More
    Previous Article
    জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ রাশির ভাগ্যোদয় জানালেন বাবা ভাঙ্গা !
    Next Article
    “বেঁচে থাকলে বিজেপি-কে সরাবই”! ধর্নামঞ্চ থেকে বিরাট হুঙ্কার মমতার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment