Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “বেঁচে থাকলে বিজেপি-কে সরাবই”! ধর্নামঞ্চ থেকে বিরাট হুঙ্কার মমতার

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মেগা কর্মসূচি। ধর্নামঞ্চ থেকে তৃণমূল (TMC) নেত্রী কী বার্তা দেন সেই দিকে নজর ছিল অনেকের। এদিন ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে সরব হলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে জায়েঙ্গে”। বাংলার যার তর্জমা করলে দাঁড়ায়, “বেঁচে থাকলে বিজেপি-কে সরাবই”।

    ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে নিশানা মমতার (Mamata Banerjee)

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের সামনে কার্যত দাঁড়াতে পারেনি তৃণমূল। বিগত কয়েকদিনে দলে ভাঙনের গুঞ্জনও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলে ধর্নামঞ্চ থেকে মমতা কী বার্তা দেন সেদিকে অনেকের নজর ছিল।

    তৃণমূল নেত্রী এদিন বলেন, “বিজেপি ছাড়া আমার সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক। তবে বিজেপির যারা বলেছেন, তাঁদের পাশেও ছিলাম”। একইসঙ্গে তাঁর বার্তা, “কারও সুদিনে না হলেও, আমি দুর্দিনে আছি”।

    আরও পড়ুনঃ ভুল করলেই সর্বনাশ! অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করতে হবে? জানুন

    মমতা এদিন অভিযোগ করেন, দিল্লি থেকে কলকাঠি কেড়ে তৃণমূল ভাঙার ‘ষড়যন্ত্র’ চলছে। তবে সেই চক্রান্ত ভেস্তে দেওয়ার বার্তা দেন দলনেত্রী। একইসঙ্গে গত শনিবার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও সরব হন তিনি।

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, “আপনি কার উপর দায়িত্ব দিয়েছেন দেখুন। বাংলায় কী হচ্ছে! আপনাকে এসব কিছু তো দেখতে হবে”।

    এদিন রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করতে না দেওয়া নিয়েও ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইচ্ছা করে ওখানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি। তাঁর কথায়, “ওখান দিয়ে গদ্দার যায়। লাটসাহেব থাকেন। ভবিষ্যতে রানি রাসমণিতে কোনও কর্মসূচি হচ্ছে কিনা আমি দেখব। ওখানে কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হলে আদালতে যাব। বলব, ওখানে আমাদের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি”।

    Mamata Banerjee

    এদিন ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি দলের একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী উপস্থিত রয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র সহ দলের একাধিক বিধায়ক আছেন। সেই সঙ্গেই দলনেত্রীর পাশে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের মতো একাধিক সাংসদ। এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী সহ তৃণমূলের বহু দাপুটে নেতা-নেত্রী এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    ফর্ম ফিল-আপে কোনো তথ্য না দিতে পারলেও মিলবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা
    Next Article
    মা ছিলেন বুদ্ধবাবুর মন্ত্রী, মেয়ে জায়গা পেলেন শুভেন্দুর ক্যাবিনেটে! গার্গী দাস ঘোষকে চেনেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment