Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের যাত্রী ভোগান্তি হাওড়া ডিভিশনে! টানা চারদিন বাতিল একাধিক ট্রেন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ সিগনালিন সমস্যা ও লেভেল ক্রসিংসহ একাধিক কাজের জন্য আগামী চার দিন হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করার ঘোষণা করল ভারতীয় রেলওয়ে বিভাগ (Indian Railways)। এর ফলে ব্যান্ডেল হাওড়া ডিভিশনে ২মে-৫মে পর্যন্ত বেশকিছু ট্রেন বাতিল থাকছে। এছাড়াও বাতিল থাকছে মোট পাঁচটি দূরপাল্লার ট্রেন। এক নজরে দেখে নিন ন কোন কোন ট্রেন বাতিল থাকছে এই দিন।

    হাওড়া শাখায় চারদিন একাধিক ট্রেন বাতিল (Indian Railways)

    রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই মে থেকে হাওড়া মেন শাখার রিষড়ার ৩ লং লেভেল ক্রসিং এর বেশ কিছু কাজ চলবে। যার ফলে পাওয়ার ব্লক হবে আগামী পাঁচ মে পর্যন্ত। এর ফলে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে দেখে নিন সেই ট্রেনগুলি (Indian Railways)।

    Indian Railways multiple trains cancelled on Howrah section for four days

    আরও পড়ুন: তরকারিতে জিরে বেশি পড়ে স্বাদ নষ্ট? এই টিপসেই আবার হবে পারফেক্ট, জানুন ঘরোয়া টোটকা

    কোন কোন ট্রেন বাতিল থাকছে জানুন:

    ২ মে

    হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ৫টি ট্রেন, উলটোদিকে ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল ৩টি
    হাওড়া-তারকেশ্বর লাইনে বাতিল ২টি ট্রেন
    হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একটি ট্রেন, উলটোদিকে বর্ধমান-হাওড়ায় ১টি ট্রেন
    গোঘাট-হাওড়া শাখায় বাতিল ২টি ট্রেন

    ৩ মে

    হাওড়া-ব্যান্ডেল শাখায় ২টি ট্রেন বাতিল, ব্যান্ডেল-হাওড়ায় বাতিল যে ৩টি ট্রেন থাকছে তার হল।

    হাওড়া-গোঘাটে ২টি ট্রেন

    হাওড়া-তারকেশ্বর শাখায় ১টি ট্রেন বাতিল

    হাওড়া-বর্ধমান শাখায় ৩টি ট্রেন বাতিল

    এর বদলে গোঘাট ও তারকেশ্বরে আপ-ডাউন শাখায় দু’ জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও ২ তারিখ পাওয়ার ব্লকের আগে দিঘা থেকে হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস শেষ ট্রেন। অন্যদিকে, ৪ মে হাওড়া-গোঘাট লাইনে একটি করে আপ ও ডাউন ট্রেন এবং বর্ধমান-হাওড়া শাখায় ১টি ট্রেন বাতিল হয়েছে। ৫ মে হাওড়া-বর্ধমানে ১টি ট্রেন বাতিল।

    এমনকি এই কাজের জন্য হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে। পাশাপাশি ডানকুনি ও কামারকুণ্ডুতে থামবে ট্রেনটি। এছাড়া হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি হাওড়া-ডানকুনি রুটে চলবে। তাছাড়া আগামী ২ মে হাওড়া-কাটিহার এক্সপ্রেস রাত ১১ টা ৩৫-এর বদলে ৩মে সকাল ৬টা ৩৫এ ছাড়বে। পাশাপাশি ৩ মে কাটিহার-হাওড়া এক্সপ্রেস ৩ মে দুপুর সাড়ে ৩টের বদলে সন্ধ্যে ৭টা নাগাদ ছাড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘জীবন-মরণ লড়াই..’, ৪ ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরিয়ে তীব্র হুঁশিয়ারি মমতার, ঠিক কী হয়েছিল?
    Next Article
    টানা ৭ দিন ঝড়-বৃষ্টির ডবল ডোজ দক্ষিণবঙ্গে, ৯ জেলায় জারি সতর্কতা: আজকের আবহাওয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment