Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের অ্যাকশন মোডে ED! সোনা পাপ্পুর প্রাসাদ সহ একাধিক জায়গায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ফের কলকাতায় তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। আবাসন দুর্নীতি, জোর করে জমি দখল আর তোলাবাজির অভিযোগ ঘিরে এবার ইডি সরাসরি অভিযান চালাল বালিগঞ্জের তথাকথিত ‘ত্রাস’ সোনা পাপ্পুর বিরুদ্ধে। একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি চালিয়ে এই চক্রের পুরো নেটওয়ার্ক খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারীরা।

    সোনা পাপ্পুর বাড়িতে ইডি (Enforcement Directorate) অভিযান

    বুধবার (১ এপ্রিল) সকালে কলকাতার বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে পৌঁছে যায় ইডির (Enforcement Directorate) আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, জোর করে জমি দখল করা, বেআইনি নির্মাণ করা এবং প্রোমোটিং ব্যবসার আড়ালে তোলাবাজি চালানোর।

    শুধু সোনা পাপ্পুর বাড়ি নয়, একই সঙ্গে শহরের মোট ৬টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা নির্মাণ সংস্থার অফিসেও হানা দিয়েছে‌ ইডি (Enforcement Directorate) আধিকারিকেরা। পাশাপাশি সোনা পাপ্পুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাহুল দাসের কাকুলিয়া রোডের বাড়িতেও চলছে তল্লাশি।

    ইডি (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, এই অভিযান মূলত আবাসন দুর্নীতির একটি বড় চক্রের তদন্তের অংশ। অভিযোগ, প্রোমোটিং ব্যবসার নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হত। সেই তোলাবাজির টাকা আবার বিভিন্ন প্রভাবশালী মহলের কাছেও পৌঁছত বলে সন্দেহ তদন্তকারীদের।

    Enforcement Directorate raises concerns over Yuvraj-Dhawan-Raina.

    আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে তো? বকেয়া DA নিয়ে ১২ এপ্রিল কালীঘাট অভিযানের ডাক

    উল্লেখযোগ্যভাবে, সোনা পাপ্পুর নাম আগেও একাধিক বিতর্কে জড়িয়েছে। বিশেষ করে কাকুলিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় তাঁর নাম উঠে এসেছিল। যদিও এখনও পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া, শাসক দলের একাধিক নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও বারবার সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই এই ইডি (Enforcement Directorate) অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    এপ্রিলে কি পাবেন একসঙ্গে দু’মাসের বেকার ভাতা? যুব সাথী প্রকল্পে নয়া আপডেট
    Next Article
    ফের মূল্যবৃদ্ধি অটো LPG-তে, এক লাফে ১২.২৮ টাকা বাড়ায় চাপে অটোচালকরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment