Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের বৃষ্টি রাজ্যে, দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, আজকের আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: দোলের আগেই বাড়ছে উত্তাপ। ক্রমেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা নিম্নমুখী হওয়ার আর সম্ভাবনা নেই। এখন থেকে উর্দ্ধমুখীই থাকবে। চলতি সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের অনেকটা উপরে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। যদিও বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে।

    মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে আরও চড়বে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই।

    আরও পড়ুন: BSNL-এর হোলির উপহার! এই প্ল্যানে অতিরিক্ত ১৪ দিনের ভ্যালিডিটি, সঙ্গে মিলছে দৈনিক ২ জিবি ডেটা

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। কোমোরিন এলাকাতে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। ওদিকে উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে ঘূর্ণাবর্ত। মধ্য অসমে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা।আগামীকাল আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই এ রাজ্যে।

    South Bengal Weather the joy of holi effects of weather fluctuations

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্র ভিজবে না। আগামী সাত দিন কিছুটা তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। পাশাপাশি এখনও ভোগাবে কুয়াশা। ভোরের দিকে কুয়াশার দাপট অধিক থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

    Click here to Read More
    Previous Article
    দিঘা যাত্রায় বাড়তি সুবিধা, সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন—কোন কোন স্টেশনে দাঁড়াবে জানুন
    Next Article
    ৬০ লক্ষ নাম কেন বিচারাধীন? ‘অ্যাডজুডিকেশন’ তালিকা ঘিরে মুখ খুললেন মুখ্য নির্বাচনী আধিকারিক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment