Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের বাড়ছে বাসি-পচা বিরিয়ানি বিক্রি? সারপ্রাইজ অভিযানে নেমে দোকান সিল খাদ্য দফতরের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির প্রিয় খাবারের মধ্যে নিজের জায়গা করে নিয়েছে বিরিয়ানি (Biriyani)। সহজে পাওয়া ও খাওয়া যায় এই বিরিয়ানি। তবে এবার জানা যাচ্ছে বিরিয়ানিতে বিভিন্ন ধরণের স্ক্যাম হচ্ছে। তাই খাবারে গুণমান যাচাই করা অন্যন্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিন বনগাঁতে বিরিয়ানির দোকানে গিয়ে ফ্লেবার থেকে শুরু করে একাধিক জিনিস পাওয়া গিয়েছে।

    স্থানীয় বাসিন্দারের মধ্যে কিছুজন জানান, বিরিয়ানিতে কিছু একটা মিশ্রিত করা হচ্ছে। এটা আদৌ স্বাস্থ সম্মত কি না তা যাচাই করার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য সন্দেহজনক কোন উপকরণ মেশানো হচ্ছে। তাই এদিন শহরের একাধিক বিরিয়ানীর দোকানে রেড করা হয়ে ও প্রতিটা দোকান থেকেই একটি করে স্যাম্পল নেওয়া হয়। যা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের মতে, বহুদিন ধরেই খাবারে বাসি ও পচা খবর দেওয়ার খবর আসছিল। এই নিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি লিখিত অভিযোগ সহ ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারপর অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে।

    আরও পড়ুনঃ জুলাইতেই লম্বা ভ্যাকেশান, ফের ছুটির ঘোষণা করল শুভেন্দু সরকার, দেখুন কবে 

    প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, ৪ -৫ টি দোকানের বিরিয়ানি তৈরির সময় স্বাস্থ্যবিধি ও গুণগত মানের কোনো হিসেবে রাখা হচ্ছিলো না। এই মর্মে অভিযোগ আসতেই খাদ্য সুরক্ষা দফতর, পুর প্রশাসন ও পুলিশের সাথে যৌথভাবে তদন্ত শুরু হয়।তখনই দেখা যায়, একাধিক অনিয়ম কম বেশি সব দোকানেই।

    এদিন প্রশাসনের তরফ থেকেও জানানো হয় সাধারণ মানুষের স্বাস্থ্যের সাথে কোনো রকমের আপোষ করা হবে না। মতিগঞ্জ যে দোকানটির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া হটগুলিকে স্পষ্ট জানানো হয়েছে, খাবারের কোয়ালিটি ঠিক না থাকলে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। এমনকি ট্রেড লাইসেন্স বাতিল হতে পারে।

    স্থানীয়দের মতে, বহুদিন ধরেই খাবারে বাসি ও পচা খাবার বিক্রির খবর আসছিল। এই নিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি লিখিত অভিযোগ সহ ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারপর অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    জুলাইতেই লম্বা ভ্যাকেশান, ফের ছুটির ঘোষণা করল শুভেন্দু সরকার, দেখুন কবে
    Next Article
    কোহলির সাথে সরাসরি কথা বলুক গম্ভীর! বিশ্বকাপের আগে BCCI-কে ধমক বিশ্বজয়ী ক্রিকেটারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment