Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এসএসসি পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত পূর্ব রেলের! রবিবার অণ্ডাল–সিউড়ি রুটে চলবে স্পেশ্যাল ট্রেন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এসএসসি পরীক্ষার্থীর কথা মাথায় রেখে বিশেষ প্রেম পরিষেবা চালু করল পূর্ব রেল (Indian Railways)। জানা যায়, রবিবার অর্থাৎ ৮ মার্চ হবে এসএসসির গ্রুপ ডি লিখিত পরীক্ষা। সেখানে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী পরীক্ষায় বসবেন। যার কারণে যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল।

    পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে অণ্ডাল–সিউড়ি রুটে বিশেষ ট্রেন (Indian Railways)

    যেখানে গত রবিবার ছিল এসএসসি গ্রুপ সি পরীক্ষা। আর ৮ মার্চ রয়েছে এসএসসি গ্রুপ ডির লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য প্রয়োজন বেশি পরিমাণে গণপরিবহন। সেই কথা মাথায় রেখে রবিবার অতিরিক্ত অণ্ডাল-সিউরি রুটে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways special train on Andal-Siuri route to facilitate travel of exam candidates

    আরও পড়ুন: যুবসাথীর টাকা ঢোকার আগে দেখে নিন আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না? সহজ পদ্ধতি জেনে নিন

    এই ট্রেন চলাচল করার ফলে পরীক্ষার্থীর সুস্থভাবে পরীক্ষা কেন্দ্র যেতে পারবেন। পাশাপাশি এই ট্রেনটি পরিষেবা দেবে অণ্ডাল-সিউরি রুটে। সূত্রের খবর, এই স্পেশ্যাল ট্রেনটি অণ্ডাল থেকে দুপুর ১ঃ২৫ মিনিটে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে। যেটি সিউড়ি পৌঁছবে ২ঃ৫৫ মিনিটে।

    অন্যদিকে ওই স্পেশ্যাল ট্রেনটি সিউড়ি থেকে অণ্ডালের উদ্দেশ্যে রওনা দেবে দুপুর ৩ঃ১৫ মিনিটে এবং অণ্ডাল পৌঁছবে বৈকাল ৪ঃ৪৫ মিনিটে। রবিবার এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের ভিড় সামাল দেওয়া এবং অন্যান্য সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন বন্দোবস্ত করা হয়েছে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল।

    পাশাপাশি, অতিরিক্ত ট্রেন দেবার ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, এই অতিরিক্ত ট্রেন পরিষেবা করার ফলে যথেষ্ট খুশি হয়েছেন পরীক্ষার্থী থেকে যাত্রীরা সকলেই (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    "রোহিঙ্গাদের বাঁচাতে Mamata Banerjee ধর্নায় বসেছে", বিস্ফোরক BJP কর্মীরা। BJP News
    Next Article
    'বাংলার বাঘিনী এখনো বেঁচে আছেন' বিজেপিকে হুঁশিয়ারি প্রতীক উরের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment