Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এপ্রিলে প্রকাশ BJP-র ‘সঙ্কল্পপত্র’, বাংলার জন্য কী কী বড় প্রতিশ্রুতি থাকছে জানুন

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এপ্রিলের শুরুতেই নিজেদের ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করতে চলেছে বিজেপি (BJP)। ভোটের আগে এই সঙ্কল্পপত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যাবে ক্ষমতায় এলে তারা রাজ্যের জন্য কী কী করতে চায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করেছে বিজেপি। এবার সেই অভিযোগের সমাধান কীভাবে করবে, সেটাই বিস্তারিতভাবে জানানো হবে এই ইস্তাহারে।

    বিজেপির (BJP) সঙ্কল্পপত্রে কী কী প্রতিশ্রুতি থাকছে?

    বিজেপি (BJP) সূত্রে জানা যাচ্ছে, মোট ৭টি বড় বিষয়কে সামনে রেখে এই ইস্তাহার তৈরি করা হয়েছে।

    ১) আর্থিক অবস্থা ও প্রশাসনের পরিবর্তন : রাজ্যের আর্থিক সংকট কাটানোর কথা বলা হয়েছে। গত ১৫ বছরের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। মাফিয়া সিন্ডিকেট বন্ধ, প্রাকৃতিক সম্পদের লুট থামানো এবং ব্যবসার পরিবেশ সহজ করার প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথীতে মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৪৫ দিনের মধ্যে মেটানো হবে। সব শূন্যপদে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেওয়া হয়েছে।

    ২) উন্নয়ন ও পরিকাঠামো : গভীর সমুদ্রবন্দর তৈরি, বিভিন্ন নদীর উপর সেতু নির্মাণ এবং সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত দ্রুত সড়ক যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উত্তরবঙ্গের উন্নয়ন, নতুন বিমানবন্দর চালু এবং চারটি নতুন শহর গড়ার কথাও বলা হয়েছে।

    ৩) কর্মসংস্থান : রাজ্যের মানুষ যাতে কাজের জন্য বাইরে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্যে নতুন শিল্প ও কাজের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

    ৪) গ্রামীণ অর্থনীতি : বন্যা নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় বাজার তৈরি এবং কৃষকদের জন্য বীজ-সার সহজলভ্য করার প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, আলু চাষিদের সাহায্য, মৎস্য, পশুপালন ও রেশম শিল্পে উন্নয়নেও জোর দেওয়া হয়েছে।

    ৫) শিল্প উন্নয়ন : সিঙ্গুরে শিল্পপার্ক তৈরি, চারটি বড় শিল্পাঞ্চল গড়ে তোলা এবং পুরনো শিল্প এলাকা ফের সচল করার পরিকল্পনা রয়েছে। চা ও পাট শিল্পে উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির কথাও বলা হয়েছে। এছাড়া মহিলা ও ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার কথাও উল্লেখ রয়েছে।

    ৬) শিক্ষা ব্যবস্থা : জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করা, স্কুল-কলেজে শূন্যপদ পূরণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি রয়েছে। উত্তরবঙ্গে আইআইটি-আইআইএম তৈরি এবং আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা রয়েছে।

    ৭) স্বাস্থ্য পরিষেবা : প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ডাক্তার-নার্স রাখা, ২৪ ঘণ্টা পরিষেবা চালু করা এবং উন্নত স্বাস্থ্যনীতি আনার কথা বলা হয়েছে। ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার প্রতিশ্রুতিও রয়েছে।

    BJP candidate list for West Bengal Assembly Election.

    আরও পড়ুনঃ নয়া ফর্মুলায় এবার ১৫ দিন অন্তর বদলাবে পেট্রোল-ডিজেলের দাম, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    সব মিলিয়ে, বিভিন্ন স্তরের মানুষের কথা মাথায় রেখেই এই সঙ্কল্পপত্র তৈরি করা হয়েছে বলে দাবি বিজেপির (BJP)। এখন নজর এপ্রিলের শুরুতে, কবে আনুষ্ঠানিকভাবে এই ইস্তাহার প্রকাশ করা হয়।

    Click here to Read More
    Previous Article
    রামচন্দ্রের ভিত খোঁড়ার দিন কেন বাংলায় লকডাউন লাগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    'Suvenduকে Nandigramএ এত মার্জিনে জেতাও যে Mamata Banerjee ভবানীপুরেও হেরে যাবে':ধর্মেন্দ্র প্রধান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment