Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এপ্রিলে কবে ঢুকবে সরকারি কর্মীদের বেতন ও পেনশন? জানা গেল দিনক্ষণ, ৪% DA নিয়েও বড় খবর

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ সময় যত গড়াচ্ছে ততই ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের (Government Employees)। গত ৫ ফেব্রুয়ারী ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির (Dearness Allowance) কথা ঘোষণা করে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধির প্রতিফলন তাঁদের অ্যাকাউন্টে হয়নি। যা নিয়ে অসন্তোষ বাড়ছে কর্মচারীমহলে।

    বর্ধিত ডিএ কী পাবেন সরকারি কর্মীরা? Government Employees

    বাজেটে জানানো হয়েছিল বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। মহার্ঘ ভাতা কী আদৌ বাড়বে? এই নিয়ে কর্মচারী মহলে জল্পনার মাঝেই এপ্রিল মাসের এবং পেনশন প্রদানের চূড়ান্ত সময়সূচী জানা গিয়েছে।

    স্কুল শিক্ষক, পঞ্চায়েত-পুরসভা কিংবা দপ্তরের কর্মী থেকে সরকারি দফতরের সমস্ত কর্মীদের অ্যাকাউন্টে ঠিক কবে টাকা ঢুকবে, তার বিস্তারিত তালিকা অর্থ দপ্তর সূত্রে সামনে এসেছে। ই-বন্টন এবং ডব্লিউবিআইএফএমএস (WBIFMS) পোর্টালের মাধ্যমে ট্রেজারি থেকে এই অর্থ প্রদান করা হয়।

    জানিয়ে রাখি, সরাসরি রাজ্য সরকারের অধীনে কর্মচারীরা এপ্রিল মাসের বেতন ২৯শে এপ্রিল পেয়ে যাবেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মীরা চলতি মাসের বেতন পাবেন ৩০শে এপ্রিল। সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনও ঢুকবে ৩০শে এপ্রিল।

    এছাড়া পেনশনভোগীরা পেনশন পাবেন ২রা মে। ওয়েজ, রেমুনারেশন, সাম্মানিক এবং স্টাইপেন্ড প্রাপকরাও ২রা মে, টাকা পেয়ে যাবেন। বেতন প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হলেও সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে অর্থ দপ্তর থেকে এখনও কোনও অফিশিয়াল মেমো বা অর্ডার সামনে আসেনি। তাই এপ্রিলের বেতনের সাথে বর্ধিত ভাতা মিলবে কী না সেই নিয়ে প্রশ্ন উঠছে কর্মচারী মহলে।

    dearness allowance(168)

    আরও পড়ুন: এপ্রিলেই মিলবে DA-র টাকা? সরকারি কর্মীদের জন্য ‘খারাপ খবর’

    যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, বাজেটে ঘোষিত আরও ৪ শতাংশ ডিএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। বুধবার আমডাঙা থেকে মমতা বলেন, ‘চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছেন। কমিশন চেপে রেখে দিয়েছে। নয়তো অনেক দিন আগে আপনারা ২৫ পার্সেন্ট মতো পেয়ে যেতেন। কিন্তু এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন আমরা কথা দিচ্ছি।’

    Click here to Read More
    Previous Article
    যুবসাথীর টাকা পেতে কী করবেন? এই কাজ না করলে মিস হতে পারে সুযোগ
    Next Article
    গোটা বিশ্ব দেখবে ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের শক্তি! ২০২৭-এই ছুটবে প্রথম স্বদেশি বুলেট ট্রেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment