Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একলাফে বেতন হবে ৫২,৩৮০ টাকা? রাজ্য সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন নিয়ে প্রত্যাশা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষার অবসান। মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠক থেকে সপ্তম পে কমিশনের (7th Pay Commission) ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর (Government Employees) বেতনের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে।

    সপ্তম পে কমিশন সংক্রান্ত আপডেট | 7th Pay Commission

    বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। নীতিগতভাবে ১লা জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে চলেছে। তবে বাস্তবে তা কবে হবে সে বিষয় এখনও স্পষ্ট হয়নি।

    এতদিন রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন বা রোপা ২০১৯ (ROPA 2019)-এর অধীনে বেতন পাচ্ছিলেন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সাথে সামঞ্জস্য রেখে নতুন কমিশনের ঘোষণা করা হল। বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্যে সরকারি কর্মীদের জন্য আসবে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। সোমবার মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হচ্ছে সপ্তম পে কমিশন।

    যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখে ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে।

    7th Pay Commission

    যদিও সরকারি তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে কোনো আপডেট নেই। কিন্তু যদি এই হারে বেতন সংশোধন করা হয়, তবে কর্মচারীদের পকেট ফুলে-ফেঁপে উঠতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে মূল বেতন অনেকটাই বাড়তে পারে।

    আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন, DA নিয়ে কী ঘোষণা? বড় সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে

    বর্তমান বেসিক পে: ১৮,০০০ টাকা হলে ২.৯১ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পৌঁছে যেতে পারে ৫২,৩৮০ টাকায়। যদি তা ৩.১৫ গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক হতে পারে ৫৬,৭০০ টাকা। এখানে জানিয়ে রাখি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ-র (DA) পরিমাণও লাফিয়ে বাড়বে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের মহিলাদের জন্য সুখবর, দিঘা-দার্জিলিং এ ফ্রি বাস পরিষেবা চালুর ঘোষণা
    Next Article
    এখনই চাকরি যাচ্ছে না! ৩২ হাজার মামলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment