Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এখানে কোন ব্যক্তি..,’ মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু, কী বলছেন কুণাল ঘোষ?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ মমতা জমানার অবসান। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেন নন্দীগ্রামের মাটির ছেলে। গোটা রাজ্যে উৎসবের মেজাজে বিজেপি নেতা-কর্মীরা। এদিকে তৃণমূলের কী অবস্থা? রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝেও ঘাসফুল ফুটেছে বেলেঘাটায়। এই কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় কী প্রতিক্রিয়া কুণালের?

    শুভেন্দুকে নিয়ে কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের? Kunal Ghosh

    শুক্রে নয়া মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘যে কোনওভাবে হোক, তাঁরা একটি সরকার করছেন। এবং তাঁদের নেতা কে হবেন ? সেটা সম্পূর্ণ তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়।’ কুণাল ঘোষের কথায়, ‘এখানে কোন ব্যক্তি হচ্ছেন, এই মুহূর্তে আমরা এর উপর দাঁড়িয়ে কোনও আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই।’

    তৃণমূলের জয়ী প্রার্থী কুণাল ঘোষ বলেন, ‘আমরা ব্যস্ত আমাদের দলের পরবর্তী লক্ষ্য ও কর্মসূচি নিয়ে। আগামিকাল ওনাদের শপথ আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন পর্ব আছে, তারপরেই আমরা নতুন করে কী ভাবে আমাদের দলের আবার কাজ শুরু করব সেটা দেখতে হবে।’

    কুণাল বলেন, “আমরাও প্রচুর ভোট পেয়েছি শতাংশের বিচারে। আর যে শতাংশের বিচারে আমরা পিছিয়েছি সেই শতাংশের তো ভোটের নাম এসআইআর করে কেটেই দেওয়া হয়েছে, ফলে ওনারা যেই জয়ের দাবি করছেন আমরা তাতে সহমত নই।”

    Kunal Ghosh

    আরও পড়ুন: ব্রিগেডে আবেগঘন মুহূর্ত! পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    তৃণমূলের হবু বিধায়কের কথায়, “বিজেপি যে সংকল্প করেছেন সেগুলো কী করে দেখুন, আমরা আমাদের মতো রাজনৈতিক লড়াই নিয়ে চলব।” এখন থেকেই কাউকে উদ্দেশ্য করে কোনও কথা বা মন্তব্য করতে চান না বলে জানান কুণাল ঘোষ।

    Click here to Read More
    Previous Article
    একটা ট্রেন কতদিন পরিষেবা দেয়? অবসরের পর কোথায় যায় সেই কোচগুলি জানেন
    Next Article
    ভারতের নতুন চিফ অফ ডিফেন্স এনএস রাজা সুব্রমণি! সামনে এল দেশের পরবর্তী নৌসেনা প্রধানের নামও

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment