Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এক টাকাও নেব না’, FIR বিতর্কের মাঝেই বড় ঘোষণা কল্যাণের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অনেক মামলা ও FIR হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে একটি মামলার শুনানির সময় তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিপুল সংখ্যক FIR করা হচ্ছে। এমনকি কাউন্সিলরদের পদ ছাড়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) অভিযোগ

    শ্রীরামপুর থানার শ্যাওড়াফুলি ও রিষড়ার পাঁচ কাউন্সিলরের বিরুদ্ধে হওয়া FIR বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছে। সেই মামলার শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আদালতে বলেন, গত ৪ মে থেকে এখনও পর্যন্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রায় ১৪ হাজার FIR হয়েছে। তাঁর দাবি, অনেক কাউন্সিলরকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। কেউ পদ না ছাড়লে তাঁর বিরুদ্ধে FIR করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাঁদের অনেক ক্ষেত্রেই FIR-এর বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন।

    শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ২০০৬-০৭ সালেও তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) নিজের দলের নেতাদের FIR সংক্রান্ত মামলায় আদালতে সওয়াল করতে দেখেছেন। এর জবাবে কল্যাণ বলেন, সেই সময়েও তিনি আদালতে লড়েছেন ঠিকই, কিন্তু তখন বিরোধীদের বিরুদ্ধে এত FIR হয়নি। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি আগের যেকোনও সময়ের তুলনায় অনেক বেশি।

    এদিন আদালতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ঠিক করেছেন আগামী এক বছর তৃণমূলের যে কোনও মামলায় বিনা পারিশ্রমিকে আইনি লড়াই করবেন।

    কল্যাণের (Kalyan Banerjee) এই অভিযোগ নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, যাঁরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের ক্ষতি করেছেন, তাঁদের কথার আলাদা উত্তর দেওয়ার প্রয়োজন নেই। বিজেপি নতুন পশ্চিমবঙ্গ গড়ার কাজ করছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে বাম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের অভিজ্ঞতার কথাই বলেছেন। তাঁর মতে, অতীত ও বর্তমানের পার্থক্য এখন সাধারণ মানুষও বুঝতে পারছেন।

    'Remember, Narendra Modi is your leader', who did Kalyan Bandopadhyay target?

    আরও পড়ুনঃ এটাই একমাত্র পদ্ধতি, জনতার দরবারে কীভাবে নাম লেখাবেন? রইল বিস্তারিত

    পাঁচ কাউন্সিলরের বিরুদ্ধে হওয়া FIR বাতিলের মামলার শুনানিকে ঘিরে আদালতে এই মন্তব্য ও পাল্টা মন্তব্যে (Kalyan Banerjee) নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে বর্ষার জোরদার এন্ট্রি! কিন্তু গরম কি কমবে? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    শেষ নয়, সীমান্তবর্তী গ্রামই প্রথম, ‘আমার গ্রাম আমার কল্পনা’ কর্মসূচি শুরু মালদায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment