Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক সপ্তাহে ৪০ শতাংশ বাড়ল দাম, পেঁয়াজ কিনতে কালঘাম ছুটছে আমজনতার, কী পরিকল্পনা সরকারের?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুম শুরু হতে আর বেশি বাকি নেই। তার আগেই চিনির দাম বৃদ্ধি নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন সাধারণ মানুষ। তবে, এবার চিন্তা আরও বাড়িয়ে পেঁয়াজের দামও (Onion Price) বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেশের (India) একাধিক অংশে পেঁয়াজের দাম তীব্রভাবে বেড়েছে। বর্তমানে পেঁয়াজের গড় খুচরো মূল্য প্রতি কেজি ৪০.৭২ টাকায় পৌঁছেছে। এদিকে, দিল্লি-এনসিআর, মুম্বাই, কলকাতার (Kolkata) মতো বড় শহরগুলিতে পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে ​​বিক্রি হচ্ছে।

    ক্রমশ দাম বাড়ছে পেঁয়াজের (Onion Price):

    সংবাদ সংস্থা PTI-এর প্রতিবেদন অনুযায়ী, ভুবনেশ্বরে পেঁয়াজের দাম প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা থেকে বেড়ে ৫৫ থাকা ৬০ টাকা হয়েছে। খুচরো বিক্রেতারা বলছেন, মাত্র ২ দিনে দাম প্রায় দ্বিগুণ হয়েছে। পেঁয়াজের দামের এই আকস্মিক বৃদ্ধির কারণে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটও যথেষ্ট প্রভাবিত হয়েছে।

    Onion price increasing, what is the government's plan.

    এক মাসে পেঁয়াজের দাম কতটা বেড়েছে: জানিয়ে রাখি যে, এশিয়ার বৃহত্তম পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে, মাত্র এক সপ্তাহে পাইকারি দাম ৩০ থেকে ৪২ শতাংশ বেড়েছে। গত ২১ অগাস্ট পেঁয়াজের গড় খুচরো মূল্য বেড়ে ৪০.৭৯ টাকা হয়েছে। যেখানে গত ২১ জুলাই এই দাম ছিল প্রতি কেজি ৩৪.৮৭ টাকা। এর মানে হল, মাত্র এক মাসে পেঁয়াজের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছে। বার্ষিক ভিত্তিতে এই বৃদ্ধি আরও বেশি। ২০২৫ সালের ২১ অগাস্ট পেঁয়াজের গড় খুচরো মূল্য ছিল প্রতি কেজি ২৮.৭২ টাকা। এই পরিসংখ্যান অনুসারে গত এক বছরে পেঁয়াজের দাম ৪২ শতাংশের বেশি বেড়েছে।

    আরও পড়ুন: FD-র ক্ষেত্রে বড় খবর! RBI বদলাচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, ১ অক্টোবর থেকে হবে লাগু

    পেঁয়াজের দাম কেন বাড়ছে: উল্লেখ্য যে, ভারতে পেঁয়াজের চাষ দেরিতে শুরু হওয়ায় নতুন খরিফ পেঁয়াজের ফসল আসতে দেরি হচ্ছে। এছাড়াও, উৎসবের মরশুমের কারণে পেঁয়াজের চাহিদা তীব্রভাবে বেড়েছে। যার ফলে সরবরাহ ও চাহিদার মধ্যে ব্যবধান আরও বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, মুদ্রাস্ফীতির এই বোঝা থেকে জনগণকে স্বস্তি দিতে সরকার আগামী সেপ্টেম্বর মাস থেকে তার নিরাপদ মজুত থেকে বাজারে পেঁয়াজ ছাড়ার পরিকল্পনা করছে।

    আরও পড়ুন: লক্ষ্য ২০২৮-এর T20 বিশ্বকাপ! ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ

    ভারতের কয়েকটি প্রধান শহরে পেঁয়াজের খুচরো মূল্য: দিল্লি-এনসিআরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। অপরদিকে, মুম্বাইয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৫২ থেকে ৫৮ টাকা। এছাড়াও, কলকাতায় এই দাম রয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। পাটনায় প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৮ থেকে ৫৫ টাকা। চেন্নাইয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৪ টাকায়। এছাড়াও, বেঙ্গালুরুতে এই দাম রয়েছে ৪৫ থেকে ৫২ টাকা।

    Click here to Read More
    Previous Article
    ‘আরও ২০-৩০ লাখ লাগলে, আমি দেওয়ার ব্যবস্থা করব’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    iPhone-এর EMI মেটানো নিয়ে বিবাদ! পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে মৃত্যু বাবা-মারও

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment