Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়া বন্ধ! টেন্ডার নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ টেন্ডারের প্রক্রিয়া নিয়ে কড়াকড়ি শুরু রাজ্য সরকারের (Government of West Bengal)। এক সংস্থাকে বারবার বরাত দেওয়া যাবে না। নির্দিষ্ট সময় অন্তর নিয়ম মেনে দরপত্র তথা টেন্ডার (Tender) ডাকতে হবে। নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।

    নির্দেশিকায় কী বলা হয়েছে? | (Government of West Bengal)

    বুধবার নবান্নের তরফে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে মূলত পাঁচটি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম, নির্দিষ্ট সময় অন্তর নিয়ম মেনে টেন্ডার ডাকতে হবে। রাজ্যের সরকারি দফতরগুলি একই সংস্থাকে বারবার কাজের বরাত দিতে পারবে না। এছাড়া একটি সংস্থার চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার ডাকার কাজ শুরু করে দিতে হবে।

    আরও পড়ুনঃ ‘সবাই পাবেন..,’ অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সরকারি দফতরগুলি অনেক সময় একই সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়ার বিষয়ে অর্থ দফতরের কাছে অনুমোদন চায়। অনেক সময় একই সংস্থার কাজের মেয়াদ বাড়ানোর অনুমোদন চাওয়া হয়। অর্থ দফতরের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় একই সংস্থার কাজের মেয়াদ বাড়িয়ে থাকেন। তবে এতে অর্থনৈতিক বিধি লঙ্ঘিত হয় বলে দাবি করা হয়েছে।

    রাজ্য স্পষ্ট জানিয়েছে, একই সংস্থার চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা রিনিউ করার প্রস্তাব আর গৃহীত হবে না। তাঁদের বক্তব্য, টেন্ডার ডেকে কোনও সংস্থাকে কাজের বরাত দেওয়া হলে প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্য প্রতিযোগীকে বেছে নেওয়া সম্ভব। কিন্তু যদি একই সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়া হয় অথবা তাঁদের মেয়াদ বাড়ানো হয় তাহলে সেটা সম্ভব নয়।

    Government of West Bengal

    সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সময়মতো টেন্ডার না ডাকা হলে কোনও রকম অজুহাত শোনা হবে না। এছাড়া টেন্ডার ডাকার ক্ষেত্রে দেরি হলে অথবা অনুমোদন ছাড়া কোনও সংস্থার কাজের মেয়াদ বাড়ানো হলে সেটিকে অর্থনৈতিক বিধির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এরপর সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।

    সরকারি কাজে স্বচ্ছতা আনতে শুরু থেকেই উদ্যোগী নতুন রাজ্য সরকার। আজ টেন্ডার সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    অভিষেকের বিরুদ্ধে একের পর এক FIR! সংখ্যাটা কত? জানতে চেয়ে হাইকোর্টে তৃণমূল সাংসদ
    Next Article
    মাথায় উঠবে ‘রাজমুকুট’, দিঘায় জগন্নাথের জন্য পুরী থেকে আসছে বিশেষ উপহার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment