Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ম্যাচে দুজনের বিশ্বরেকর্ড! ভারতীয় দলকে এখন থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিত, শুভমান

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) জয় দিয়ে আগামী বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি শুরু করেছে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। ২০২৭ ওডিআই বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এই প্রথম ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নেমেছে মেন ইন ব্লুজ। গতবার ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। কিন্তু সেইবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে হয়েছিল স্বপ্নভঙ্গ। এবার আর সেই ভুল করতে চায় না ভারতীয় দল।

    ২০১৭ বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রতিটি ওডিআই সিরিজ জিতে নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে চায় গৌতম গম্ভীরের ছেলেরা। আগামী বিশ্বকাপের ৪১টি ম্যাচ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেই টুর্নামেন্টে ওপেনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করা হচ্ছে যে শুভমান গিল এবং রোহিত শর্মার জুটি সেই টুর্নামেন্টে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করবে আরও এক বার।

    আরও পড়ুন: বিরাট কোহলি নন, এই তারকার ওপর ভর করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন গম্ভীর

    কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনারের ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। তিনি ১৬ রানের ব্যক্তিগত স্কোরের ড্রেসিংরুমে ফিরলে শুভমান দায়িত্ব নিয়ে নেন ম্যাচ শেষ করে ফেরার। শেষপর্যন্ত ৮৪ রানের ব্যক্তিগত স্কুলে অপরাজিত থেকে ভারতকে ১৩ বল বাকি থাকতে সাত উইকেটের জয় এনে দেন গিল। এদিন ভারতের হয়ে রেকর্ড গড়েছেন দুই তারকা ওপেনারই।

    এই ম্যাচে দ্রুততম ওপেনার হিসেবে রোহিত শর্মা বিশ্বক্রিকেটে ১৬,০০০ রানের মালিক হয়েছেন। তার আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান মহাতারকা ডেভিড ওয়ার্নারের দখলে। ৩৯০ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন আগ্রাসী অজি ওপেনার। কিন্তু ৩৮৪ ম্যাচেই হিটম্যান সেই রেকর্ড নিজের নামে করে ফেলেন। বীরেন্দ্র সেওবাগের পর কেবলমাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে তিনি ১৬,০০০ আন্তর্জাতিক রানের মালিক হন।

    আরও পড়ুন: ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    অপরদিকে আর এক প্রাক্তন তারকা ওপেনার শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙেছেন শুভমান গিল। এর আগে ভারতীয় ক্রিকেটের গব্বর ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে ৩০০০ ওডিআই রানের মাইলফলক ছুঁয়েছিলেন। ৭২ ম্যাচে সেই রেকর্ড গড়েছিলেন শিখর। তবে এদিন শুভমান গিল নিজের ৬২ তম ইনিংসেই ব্যাট হাতে তার রেকর্ড ভেঙে দ্রুততম ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০০ ওডিআই রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন।

     

    Click here to Read More
    Previous Article
    স্কুলের বন্ধু থেকে অভিষেকের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী! আসলে কে এই PA সুমিত রায়?
    Next Article
    'সরাসরি শঙ্কর' কর্মসূচীতে শিলিগুড়ির ওয়াইএমএ মাঠে মানুষের উপচে পড়া ভীড়

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment