Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ধাক্কায় ১২ হাজারের বেশি চাকরি! আবেদন শুরু SSC CGL 2026-এর

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় খবর। স্টাফ সিলেকশন কমিশন SSC CGL 2026 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর সঙ্গে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও মন্ত্রকে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে কর্মী নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। এবার মোট ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে, যা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

    SSC CGL 2026 আবেদন শুরু, কী কী জানা গেল?

    এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক পাশ যোগ্য প্রার্থীরা এই পরীক্ষার (SSC CGL 2026) জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের জন্য SSC CGL পরীক্ষা নেওয়া হয়। এবছর মোট ১২,২৫৬টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানিয়েছে কমিশন।

    পরীক্ষা হবে দুটি ধাপে, টিয়ার-১ এবং টিয়ার-২। প্রথম ধাপ অর্থাৎ টিয়ার-১ সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা। এই ধাপটি মূলত বাছাই পর্ব হিসেবে কাজ করে। টিয়ার-১-এর নম্বর চূড়ান্ত মেধাতালিকায় যোগ না হলেও টিয়ার-২ পরীক্ষায় বসার জন্য এই ধাপ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। টিয়ার-১ পরীক্ষায় মোট ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর বরাদ্দ রয়েছে। ফলে পরীক্ষার মোট নম্বর হবে ২০০। পুরো পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ৬০ মিনিট।

    প্রশ্নপত্রে চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। জেনারেল ইনটেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে ২৫টি প্রশ্ন থাকবে, যার মোট নম্বর ৫০। সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ২৫টি প্রশ্ন থাকবে, পূর্ণমান ৫০। একইভাবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে ২৫টি এবং ইংরেজি থেকে ২৫টি প্রশ্ন থাকবে। প্রতিটি বিভাগের নম্বর ৫০ করে।

    SSC Exam for group D candidates across the state on sunday know the rules

    আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় আদালত অবমাননা! চার সপ্তাহে রিপোর্ট দিতে হবে ডিজিকে, বলল হাই কোর্ট

    তবে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল নেগেটিভ মার্কিং। টিয়ার-১ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে। তাই তাড়াহুড়ো করে উত্তর দেওয়ার বদলে সঠিক উত্তর দেওয়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। টিয়ার-২ পরীক্ষায় সুযোগ পেতে হলে টিয়ার-১ পরীক্ষায় ভালো ফল করাই হবে প্রার্থীদের প্রথম লক্ষ্য (SSC CGL 2026)।

    Click here to Read More
    Previous Article
    ৩ জুনের আগে টার্গেট পূরণের নির্দেশ, অন্নপূর্ণা যোজনায় নবান্নের বড় পদক্ষেপ
    Next Article
    প্রবল বৃষ্টি ও ধসের আশঙ্কায় বন্ধ কেদারনাথ যাত্রা, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত প্রশাসনের

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment