Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার ট্রাক-বিমানের মতো ভাড়ায় পাওয়া যাবে মালগাড়ি! ভারতে শুরু হচ্ছে পরিষেবা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতে পণ্য পরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচিত হয় রেলপথ। এমতাবস্থায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেলপথের মাধ্যমে পণ্য পরিবহণের বিষয়টিকে আরও যুগোপযোগী এবং সহজ গড়ে তোলার ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমতাবস্থায়, ভারতে মালগাড়ি তথা ওয়াগন লিজ (Private Goods Train) দেওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। এর অর্থ হল ভারতীয় রেলের পাশাপাশি অন্য যেকোনও সংস্থা মালগাড়ি পরিচালনা করতে পারবে। এতদিন ধরে, ট্রাক অথবা বিমান ভাড়া করে তা পরিচালনা করার ব্যবস্থা ভারতের চালু থাকলেও এবার মাল গাড়ির ক্ষেত্রেও এটি শুরু হতে চলেছে।

    এবার ট্রাক-বিমানের মতো ভাড়ায় পাওয়া যাবে মালগাড়ি (Private Goods Train):

    কারা নিচ্ছে উদ্যোগ: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতায় স্থিত রেলের ওয়াগন প্রস্তুতকারী সংস্থা টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ফরাসি লিজিং সংস্থা তোয়াক্স গ্রুপ এবং উত্তর আমেরিকান গ্রুপ ট্রিনিটিরেল গ্লোবাল ইনকর্পোরেটেড (ট্রিনিটি)-র সঙ্গে অংশীদারিত্ব করেছে। ইতিমধ্যেই জারি করা এক বিবৃতি অনুসারে, ট্রিনিটি ইন্ডাস্ট্রিজ, ইনকর্পোরেটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান ট্রিনিটি এবার টুয়াক্স গ্রুপ এবং টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের গ্লোবাল রেলকার লিজিং যৌথ উদ্যোগ, টুয়াক্স টেক্সম্যাকো রেলকার লিজিং প্রাইভেট লিমিটেড (TTRL)-এ যোগদান করেছে।

    Private goods train service to start in India.

    বেসরকারি মালবাহী ট্রেনের পথ প্রশস্ত হচ্ছে: বিষয়টির পরিপ্রেক্ষিতে রেলের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন অবসরপ্রাপ্ত সচিব-স্তরের আধিকারিক জানিয়েছেন যে, এটিকে ভারতীয় রেলের মধ্যে বেসরকারিকরণের সূচনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। এখনও পর্যন্ত মালবাহী ট্রেনের ওয়াগন রেলওয়ের সম্পত্তি ছিল। রেল সেগুলি ক্রয় করত এবং সেগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজও রেল করত। বেসরকারি লিজিং কোম্পানি আসার পর রেল এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হবে। কারণ এই সমস্ত কাজ শুধুমাত্র বেসরকারি কোম্পানিই করবে।

    আরও পড়ুন: আর নয় বিলিয়নেয়ার! এবার বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে চলেছেন ইলন মাস্ক, তৈরি মেগা পরিকল্পনা

    টেক্সম্যাকোর প্রতিক্রিয়া: এদিকে, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান সরোজ কুমার পোদ্দার বলেন, ‘এই অংশীদারিত্ব ভারতের মালবাহী রেল ইকোসিস্টেমের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। টুয়াক্স-এর লিজিং দক্ষতা, ট্রিনিটির বিশ্বব্যাপী রেল প্রযুক্তিগত নেতৃত্ব এবং টেক্সম্যাকোর উৎপাদন ও বিপণন শক্তিকে একত্র করে আমরা একটি সম্প্রসারণযোগ্য, শক্তিশালী এবং বিশ্বমানের প্ল্যাটফর্ম তৈরি করছি। এটি পণ্য পরিবহণে রেলের অংশ বাড়ানোর ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

    আরও পড়ুন: বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

    পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম রেল: এই অংশীদারিত্বকে ভারতের রেল পরিবহণের জন্য উপকারী হিসাবে বিবেচিত ধরা হচ্ছে। এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন ভারত পণ্য পরিবহণের ক্ষেত্রে রেলের অংশীদারিত্ব বাড়াতে চাইছে। বর্তমানে, ভারতে মোট পণ্য পরিবহণে রেলের অংশীদারিত্ব ২৭ শতাংশ। রেল মন্ত্রক এটিকে বাড়িয়ে ৪৫ শতাংশ করতে চায়। স্পষ্টতই, এই লক্ষ্য অর্জনের জন্য বিপুল সংখ্যক ওয়াগনের প্রয়োজন হবে এবং সেজন্য বেসরকারি বিনিয়োগ অপরিহার্য হবে।

    Click here to Read More
    Previous Article
    হয়েছে নিজেদের ২ লক্ষের ক্ষতি! দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে অসহায়দের বাঁচিয়ে খুশি আরমান-রিয়াজউদ্দিনরা
    Next Article
    দক্ষিণ আফ্রিকায় বাংলা লোকগানের জাদু! ক্ষুদে ক্রিকেটারদের নাচালেন তন্ময় কর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment