Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    E20 পেট্রোলে কি সত্যিই গাড়ির ক্ষতি হচ্ছে? সংসদে স্পষ্ট জবাব কেন্দ্রের

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ E20 পেট্রোল (E20 Fuel) নিয়ে বহুদিন ধরেই গাড়িচালকদের মধ্যে নানা প্রশ্ন ছিল। অনেকেই দাবি করছিলেন, এই জ্বালানি ব্যবহারে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, আবার কারও অভিযোগ ছিল মাইলেজ কমে যাচ্ছে। এই বিতর্কের মধ্যেই সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানাল, E20 ব্যবহারে ইঞ্জিনের বড় কোনও ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু পুরনো গাড়ির ক্ষেত্রে মাইলেজ সামান্য কমতে পারে।

    E20 পেট্রোল (E20 Fuel) নিয়ে কেন্দ্রের স্পষ্ট বার্তা

    বুধবার রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, E20 পেট্রোল (E20 Fuel) ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে বা বারবার ব্রেকডাউন হচ্ছে, এমন কোনও তথ্য সরকারের কাছে নেই। তবে তিনি বলেন, যেসব গাড়ি আগে E10 জ্বালানি ব্যবহারের জন্য তৈরি হয়েছিল, সেগুলিতে E20 ব্যবহার করলে মাইলেজ কিছুটা কমতে পারে। সাধারণত ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত মাইলেজ কমার সম্ভাবনা রয়েছে।

    মন্ত্রী আরও জানান, গাড়ির মাইলেজ শুধু জ্বালানির উপর নির্ভর করে না। গাড়ি কীভাবে চালানো হচ্ছে, তার রক্ষণাবেক্ষণ কেমন, টায়ারের বায়ুচাপ ঠিক আছে কি না কিংবা এয়ার কন্ডিশনার কতটা ব্যবহার করা হচ্ছে, এসব বিষয়ও মাইলেজে প্রভাব ফেলে। কেন্দ্রের দাবি, E20 জ্বালানির (E20 Fuel) কিছু সুবিধাও রয়েছে। এতে বেশি অক্টেন পাওয়া যায়, ফলে ইঞ্জিনের অ্যান্টি-নক পারফরম্যান্স উন্নত হয়। জ্বালানি আরও ভালোভাবে দহন হয় এবং গাড়ির অ্যাক্সিলারেশনও ভালো হতে পারে।

    Ethanol Blended Petrol is being used in several countries around the world.

    আরও পড়ুনঃ কল্যাণের উপর থেকে কি ভরসা হারাচ্ছেন মমতা?

    সরকার সংসদে জানিয়েছে, দেশে সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে E15 পেট্রোল ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রায় আড়াই বছর ধরে E19 এবং E20 জ্বালানিও (E20 Fuel) ব্যবহৃত হচ্ছে। এই সময়ের মধ্যে E20-এর কারণে ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি বা ব্যাপক ব্রেকডাউনের কোনও তথ্য সরকারের কাছে আসেনি বলেই সংসদে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা-সহ জেলায় বৃষ্টির দাপট, কতদিন চলবে এই পরিস্থিতি? ওয়েদার আপডেট
    Next Article
    হরমুজ প্রণালী নিয়ে বিস্ফোরক ঘোষণা! বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment