Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দ্বিতীয় হুগলি সেতু কোন সময়ে চলাচল বন্ধ থাকবে? বিস্তারিত জেনে নিন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। পুনর্গঠন ও মেরামতির জন্য রবিবার বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। এর জেরে ব্যাহত হবে যান চলাচল। কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে যে গাড়িগুলি যাচ্ছে তাদের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

    ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু জেনে নিন বিকল্প পথ (Second Hoogly Bridge)

    কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর সত্যের কথা মাথায় রেখেই সংস্কারের কাজ বাধ্যতামূলক হয়ে পড়েছে (Second Hoogly Bridge)। এই ১৬ ঘন্টায় সেতু ব্লক রেখে স্টে কেবল ও হেল্ডিং ডাউন কেবল পরিবর্তন করা হবে। এই কাজ চলাকালীন সেতুতে কোন গাড়ির চাপ থাকলে তা বিপদজনক হবে বলে মতামত বিশেষজ্ঞদের।

    Second Hoogly Bridge to remain closed for 16 hours check alternative routes

    আরও পড়ুন: পর্ষদের বড় সিদ্ধান্ত! এই তারিখের পরে জন্মানো পড়ুয়ারা দিতে পারবেন না মাধ্যমিক

    তাই সেতুর পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার। তবে সে তো বন্ধ থাকার কারণে কলকাতার বিভিন্ন দিক থেকে হাওড়া রামি ও হাওড়ার দিক থেকে আসা গাড়ি গুলোকে বিকল্প রূপ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল।

    May be an image of text

    এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়,কে পি রোডের যে সমস্ত গাড়ি ঘোড়া পাস-এর কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে আসা পূর্বমুখী গাড়িগুলি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড -স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

    পাশাপাশি জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে পশ্চিমমুখী যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ‘১১ ফার্লং গেট’ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘোরানো হবে। জিরুট আইল্যান্ড সাইড থেকে পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে। প্রসঙ্গত এই কাজটি ১২ জুলাই করা হবে। আর যেহেতু রবিবার এই কাজটা করা হবে তাই সাধারণ যাত্রীদের খুব একটা সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে (Second Hoogly Bridge)

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান ভারত যারা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কী কী সুবিধা মিলবে জানালেন শুভেন্দু
    Next Article
    মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন নিয়ম! ১ আগস্ট থেকে দেখাতে হবে পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড, কোথায় পাওয়া যাবে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment