Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘দু’টি দাবি এখনও বাকি’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় প্রতিক্রিয়া রাহুল গান্ধীর, স্পষ্ট জানালেন…

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পর থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর পদত্যাগের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি বিক্ষোভকারী পড়ুয়াদের (Student Protest) প্রশংসা করেছেন। পাশাপাশি, রাহুল গান্ধী (Rahul Gandhi) জানিয়েছেন, ‘গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য যাঁরা রাস্তায় নেমে এসেছেন, সেই প্রত্যেক তরুণ-তরুণী ও শিক্ষার্থীকে অনেক অভিনন্দন। সারাদেশের শিক্ষার্থীরা, আপনারা খুব ভালো করেছেন, আমি আপনাদের সকলের জন্য গর্বিত।’

    ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার পর বড় প্রতিক্রিয়া রাহুল গান্ধীর:

    রাহুল গান্ধী ‘X’ -এ জানিয়েছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ। সারা দেশের ছাত্রছাত্রীরা, আপনারা ভালো করেছেন, আপনাদের সকলের জন্য আমি গর্বিত। গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাস্তায় নেমে এসে দৃঢ়ভাবে দাঁড়ানো প্রত্যেক তরুণ-তরুণী ও শিক্ষার্থীকে অনেক অনেক অভিনন্দন।’

    বিরোধী দলনেতা আরও বলেছেন, ‘দু’টি দাবি বাকি আছে, প্রধানমন্ত্রীকে পড়ুয়াদের এবং ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান জানিয়ে ক্ষমা চাইতে হবে, এবং পড়ুয়াদের ওপর হিংসাত্মক আচরণ করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সমাজের অন্যান্য অংশের—কৃষক, শ্রমিক, দরিদ্র এবং এই সরকারের দ্বারা নিপীড়িত ও নির্যাতিত সকলের নিজেদের মর্যাদার জন্য সাংবিধানিক উপায়ে রুখে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সাহস নিহিত আছে। এই সরকারকে সরানোর সময় এসেছে। ভয় পাবেন না!’

    আরও পড়ুন: বড় চমক! চলতি বছরেই কলকাতায় খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল?

    রাহুল গান্ধী পড়ুয়াদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন: জানিয়ে রাখি যে, এর আগেও, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদকারী পড়ুয়াদের সমর্থনে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী যুবক-যুবতীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে এবং বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর আহত হয়েছেন।’ রাহুল গান্ধী বলেন, ‘এই পর্যায়ের হাতে ভারতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় পেলেট গান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। সরকার বলছে যে বিক্ষোভে পেলেট গান ব্যবহার করা হয়নি, কিন্তু সত্য সবার সামনেই রয়েছে।’

    আরও পড়ুন: বিক্রি করতেন সবজি, চালিয়েছেন ই-রিকশা! কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন ঝন্ডু কুমার

    দেশব্যাপী বিক্ষোভের পর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: উল্লেখ্য যে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরসহ সারাদেশে চলমান ছাত্র বিক্ষোভের আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার প্রধানমন্ত্রী মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। মূলত, দিল্লিতে ককরোচ জনতা পার্টির চলমান আন্দোলনের আবহেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। ককরোচ জনতা পার্টি গত কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা পদ্ধতির সংস্কার, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের জন্য জবাবদিহিতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মতো দাবি সামনে রেখে বিক্ষোভ শুরু করে। এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টি তাদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা করেছে।

    Click here to Read More
    Previous Article
    কপাল খুলবে আবেদনকারীদের! আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
    Next Article
    প্রিজন ভ্যানে কুনাল#KunalGhosh #AITC

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment