Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুই সিরিজে একটিও ম্যাচ না জিতে অভিযান শেষ শ্রেয়সের ভারতের! ১৬০৫ দিন পর খোয়ালেন ICC ক্রমতালিকায় শীর্ষস্থান

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যর্থ হয়ে গেলো ঈশান কিষাণ ও তিলক ভার্মার লড়াই। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) ২৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০১ রানে থামলো ভারতীয় দল (Indian Cricket Team)। ফলস্বরূপ ১৬০৫ দিন পর আইসিসি (ICC) ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকা টি-টোয়েন্টি দলের সম্মান হাতছাড়া করলেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে একটিও ম্যাচ না জিতে লজ্জার নজির গড়লো গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা।

    এদিন সাউদাম্পটনে ভারতীয় বোলারদের কচুকাটা করে ৫১ বলে সেঞ্চুরি করেন অভিজ্ঞ বাটলার। শেষপর্যন্ত যখন শিবম দুবের শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরছেন তখন তার নামের পাশে রয়েছে ১৩১ রান। তার ৬৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার এবং ৮টি ছক্কা দিয়ে। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে বাটলারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

    আরও পড়ুন: বিশ্বকাপের আগে মাঠে ফিরছেন রোহিত ও কোহলি! ঝামেলা নয়, সমাধানের রাস্তা খুঁজছেন গম্ভীর

    আর বাটলার একা নন, ভারতীয় বোলারদের সংহারের এই যজ্ঞে তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। গত ম্যাচে তিনি ৭৯ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন। সেদিন যেখানে শেষ করেছিলেন আর যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন প্রতিভাবান এই ইংরেজ ব্যাটার। তার ৪৫ বলে ৯৫ রানের এই ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৮টি ছক্কা দিয়ে। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন তিনি।

    এই দুই ব্যাটারের দাপটে ২০ ওভারে মাত্র ৩ উইকেট খুঁইয়ে ২৫৭ রানের পাহাড়সম টার্গেট ভারতের সামনে রাখে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের গড়া ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ দলগত রানের (২৪৬) রেকর্ড তারা এদিন ভেঙে দেন। টি-টোয়েন্টি ফরম্যাট এই প্রথমবার ভারতীয় দল ২৫০-এর বেশি রান হজম করতে বাধ্য হয়। যশপ্রীত বুমরা ছাড়া যে ভারতীয় বোলিং কতটা অসহায় তা আবারও প্রমাণিত হয় এইদিন।

    এদিন বৈভব সূর্যবংশীকে বসিয়ে ফের একবার সঞ্জু স্যামসনকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এদিনও ব্যর্থ হন তিনি। কিছুটা লড়াই করেছিলেন তিলক ভার্মা ও ঈশান কিষাণ। কিন্তু সেই লড়াই কাজে আসেনি। ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট খুঁইয়ে ২০১ রান তুলেছিল ভারত। অলরাউন্ডার স্যাম ক্যারান ৩টি ও লেগস্পিনার আদিল রশিদ ২টি উইকেট নেন। এই সিরিজ ভারতীয় টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন রেখে গেলো।

     

    Click here to Read More
    Previous Article
    'ল্যান্ড সেলিং পলিসি একদম চেঞ্জ করে দেব' Suvendu Adhikari
    Next Article
    নেপথ্যে রয়েছে বিশেষ কারণ! আচমকাই iPhone-এর এই মডেলটি কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের মধ্যে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment