Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুই কেন্দ্রেই বিরাট জয়,কোন আসন রাখবেন,কোনটা ছাড়বেন- বড় ইঙ্গিত শুভেন্দুর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনে জয়ের পরদিনই সংগঠনিক তৎপরতা বাড়াতে বুধবার সকালে নন্দীগ্রামে বিজেপির কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের ভিড়ের মাঝেও তিনি সংযমের বার্তা দেন এবং এলাকায় আইনশৃঙ্খলা অটুট রাখার ওপর জোর দেন।

    কোন আসন ছাড়বেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    এদিন দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “আমি এগারোর (২০১১) পরিবর্তনে ছিলাম, এ বার আসল পরিবর্তনে থাকলাম।” শুভেন্দু স্পষ্ট করে দেন, জয়ের আনন্দে যেন কোনওভাবেই অশান্তির পরিবেশ তৈরি না হয়।

    উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনে তিনি দুটি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় ক্ষেত্রেই জয় ছিনিয়ে নিয়েছেন। নিয়ম অনুযায়ী একটি আসনই রাখতে পারবেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাঁদের কাছেই দেব। ১০ দিনের মধ্যে যে কোনও একটা সিট ছাড়তে হবে। তবে দু’টি কেন্দ্রেই আমি আমার কর্তব্য থেকে সরে যাব না। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মেনে নেব।”

    পূর্ব মেদিনীপুরে বিজেপির শক্তিশালী ফলাফলের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, আগের লোকসভা নির্বাচনের তুলনায় এ বার ভোটের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুভেন্দুর কথায়, “আমরা ৩৯ শতাংশ ভোট লোকসভায় পেয়েছিলাম। এ বার গোটা রাজ্যে প্রায় ৪৬ শতাংশ পেয়েছি। আগামী এক বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করবে, যাতে আগামী দিনে আমরা ৬০ শতাংশ বেশি মানুষের ভোট পেতে পারি। এ বার পূর্ব মেদিনীপুর জেলায় ১৬-০ হয়েছে। ৫৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।”

    এছাড়াও নন্দীগ্রাম ও আশপাশের অঞ্চলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনার কথা জানান তিনি। হলদিয়া-নন্দীগ্রাম সংযোগে সেতু নির্মাণ, মহিষাদলে আধুনিক আবাসিক স্কুল গড়া, সোনাচূড়ায় আইটিআই স্থাপন এবং নন্দীগ্রাম ১ ব্লকে বছরে দু’বার ধান চাষের সুযোগ তৈরি করার লক্ষ্য তুলে ধরেন শুভেন্দু।

    which seat will he keep, which one will he give up - Suvendu Adhikari's big hint

    আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে চুপ ছিলাম’ হঠাৎ কেন এমন বললেন কাঞ্চন মল্লিক ?

    এদিন দলীয় কার্যালয়ে কর্মীদের উদ্দেশে কড়া নির্দেশ দেন তিনি। শুভেন্দু বিজেপি কর্মীদের জানান, বিরোধী দলের কার্যালয়ে কোনও রকম হস্তক্ষেপ করা যাবে না। বিজয় মিছিল নিয়েও সতর্কতা জারি করে তিনি জানান, আগামী ৯ তারিখের পরে পুলিশের অনুমতি সাপেক্ষে মিছিল করা যাবে। ততদিন পর্যন্ত সংযম বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

    Click here to Read More
    Previous Article
    কবে হবে শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রীই বা হবেন কে ?- জানুন খুঁটিনাটি
    Next Article
    বঙ্গজয়ে মোদীকে শুভেচ্ছা, বাংলার ভোট নজর কাড়ল ট্রাম্পেরও!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment