Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডুবতে চলেছে বৈভব সূর্যবংশীর ক্রিকেট কেরিয়ার! বাঁচাতে পারবেন কি ঈশান কিষাণ?

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগস্ট মাসের ২৩ তারিখ থেকে আরম্ভ হতে চলেছে ৬৩ তম দিলীপ ট্রফি (Duleep Trophy 2026)। এই প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের (East Zone) অধিনায়কের দায়িত্ব পালন করবে ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা উইকেটরক্ষক ঈশান কিষাণ (Ishan Kishan)। সেই দলে তার ডেপুটির ভূমিকায় দেখা যাবে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)।

    কিন্তু অনেকেই এত কম বয়সে বৈভবের সহ-অধিনায়ক হওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন যে মাত্র ৮ ম্যাচ খেলা বৈভবকে এত বড় দায়িত্ব দেওয়ার মতো সময় এখনও আসেনি। দলে অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরণের মতো তারকা থাকা সত্ত্বেও কেন বৈভবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে চিন্তিত অনেকেই।

    Why didn't Vaibhav Sooryavanshi get a chance to make his debut.

    অনেকে আবার বলছেন যে এই দায়িত্ব বৈভবকে একজন দায়িত্বশীল ও পরিণত ক্রিকেটার হিসেবে তৈরি করতে সাহায্য করবে। আগে কোনওদিন এত কমবয়সী ক্রিকেটার কোনও সিনিয়র দলের সহ-অধিনায়কের পদ সামলাননি। ফলে তিনি সফল হলে এটি ভারতীয় দলের ভবিষ্যতের জন্য একটা বড় খবর হবে।

    আরও পড়ুন: বেশ করেছেন পুজো-পাঠ করে! অন্য ধর্মের হয়েও কোহলি-অনুষ্কার নিন্দুকদের কড়া জবাব মহম্মদ সামির

    পূর্বাঞ্চলের নির্বাচকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা শুধু বর্তমানের কথা ভাবছেন না। এক অফিসিয়ালের বক্তব্য অনুযায়ী, ‘”একজন সহ-অধিনায়ক অধিনায়ককে কাছ থেকে পর্যবেক্ষণ করার এবং একটি দল কীভাবে পরিচালিত হয়, তা বোঝার সুযোগ পান। আমরা চেয়েছিলাম বৈভব দলের কার্যক্রমের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকুক, কারণ আমাদের বিশ্বাস এটি তার বিকাশে সহায়তা করবে। সে অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার এবং ক্রমশ পরিপক্ব হয়ে উঠছে; তাকে এই দায়িত্ব দেওয়াটা সেই প্রক্রিয়ারই একটি অংশ।”

    আরও পড়ুন: চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন শুভমান গিল! শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে মাঠে নেমে চাপে ভারত

    এই ক্ষেত্রে বৈভব পাশে পাবেন তার আন্তর্জাতিক মঞ্চের সতীর্থ ঈশান কিষাণকে। ভারতের জার্সিতে খেলার সময় তাকে আগলে রাখছেন ঈশান। ফোন কম ব্যবহার করে, খেলায় বেশি মনোযোগী হওয়ার পরামর্শ সূর্যবংশীকে ইতিমধ্যেই দিয়েছেন তিনি। ত
    তিনি সঙ্গে থাকলে বৈভবের কোনও অসুবিধা হবে না বলেই বিশ্বাস একাংশের ক্রিকেটপ্রেমীদের।

     

    Click here to Read More
    Previous Article
    আধাসেনায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা! ২০২৫-এ রেকর্ড ৫৯ CRPF জওয়ানের মৃত্যু, প্রকাশ্যে রিপোর্ট

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment