Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা, টানা ৫ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়: আবহাওয়ার খবর

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তরবঙ্গের পর শুক্রবার দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) প্রবেশ করে গেল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) আপডেট অনুযায়ী, আপাতত কয়েকদিন গোটা রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টি হবে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি। আজ শনিবার কোথায় কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলিতে। হালকা ভিজতে পারে কলকাতাও।

    দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আজ ও আগামীকাল রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে।

    south bengal weather(238)

    আরও পড়ুন: যেকোনো সময় গ্রেফতার হতে পারেন, আগাম জামিনের আশায় হাইকোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন

    উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে চলতি সোপ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কিছু কিছু জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। আবহাওয়া দপ্তরের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

    Click here to Read More
    Previous Article
    শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন
    Next Article
    শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment