Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডিসেম্বরের মধ্যেই ৫০ হাজার সরকারি চাকরি! বড় ঘোষণা শুভেন্দুর, আসছে নতুন নিয়োগ নীতি

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকারি চাকরির আশায় থাকা লাখ লাখ যুবক-যুবতীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে যে বিপুল সংখ্যক পদ খালি পড়ে রয়েছে, সেগুলি দ্রুত পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগের জন্য আলাদা নীতিও আনা হচ্ছে বলেও জানানো হয়েছে।

    ৫০ হাজার সরকারি চাকরিতে নিয়োগের ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)

    সোমবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের চারটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই বৈঠকেই তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে খালি থাকা প্রায় ৫০ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

    মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) বক্তব্য, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা পদগুলি দ্রুত পূরণ করতে হবে। তাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারি দপ্তরগুলিতে কর্মীসংকট কমবে, অন্যদিকে চাকরিপ্রার্থীদের জন্যও বড় সুযোগ তৈরি হবে।

    সরকারি সূত্রে খবর, আগামী ৫ জুনের মধ্যে নতুন নিয়োগ নীতি প্রকাশ করা হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন সরকারি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। ফলে চাকরিপ্রার্থীদের নজর এখন সেই ঘোষণার দিকেই। তবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে এদিন কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হলে নতুন স্থায়ী পদে নিয়োগের সুযোগ কমে যেতে পারে বলে মনে করছে সরকার। সেই কারণেই বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    ডিএ সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    আরও পড়ুনঃ তৃণমূলে বড় ভাঙন আসন্ন! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ৫০ বিধায়ক

    তবে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন সরকারের লক্ষ্য, দীর্ঘদিন ধরে জমে থাকা শূন্যপদ দ্রুত পূরণ করে প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং একই সঙ্গে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

    Click here to Read More
    Previous Article
    না অন্নপূর্ণা ভাণ্ডার, না যুবশক্তি, এই সরকারি প্রকল্পে মিলবে ২০০০ টাকা! কারা আবেদন করবেন?
    Next Article
    ‘বকেয়া ৪২ শতাংশ নিয়ে..,’ কেন্দ্রীয় হারে DA পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা? যা জানা গেল

    Related চাকরি Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment