Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দিনভর কাটল এজলাসে, প্রচার ছেড়ে হাইকোর্টেই বসে রইলেন অভয়ার বাবা মা, কিন্তু কেন?

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে পানিহাটিতে প্রার্থী হয়েছেন অভয়ার মা। ভোটের মুখে প্রচারের চাপও রয়েছে প্রচুর। কিন্তু প্রচার বাদ দিয়ে আদালতের (Calcutta High Court) এজলাসেই সারাদিন বসে থাকতে হল অভয়ার মা বাবাকে। এদিনও হল না আরজিকর মামলার শুনানি।

    আজও হাইকোর্টে (Calcutta High Court) হল না আরজিকর মামলার শুনানি

    আরজিকর মামলার শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। আগেই অভয়ার মা বাবার আবেদন মেনে এই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। সেই মতো এই মামলার শুনানি হওয়ার কথা কলকাতা হাইকোর্টে। কিন্তু সময়ের অভাবে আজও হল না শুনানি। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে একের পর এক অন্য মামলার শুনানি হওয়ার ফলে আরজিকর মামলার শুনানি হওয়ার সময় হয়নি।

    Abhaya mother and father spent the day at Calcutta High Court

    রায়ে খুশি হননি অভয়ার বাবা মা: উল্লেখ্য, আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃত্যুর মামলার রায় ইতিমধ্যেই দিয়েছে আদালত (Calcutta High Court)। কিন্তু সেই রায়ে খুশি হননি অভয়ার বাবা মা। আরজিকর মামলায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তাঁরা। প্রাথমিক ভাবে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরে সেই ভার যায় সিবিআই এর কাছে।

    আরও পড়ুন : একদিনেই উঠে গেল কর্মবিরতি, বুধবার থেকে শুরু কাজ, লীনার সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ?

    সিবিআই এর বিরুদ্ধে ছিল অভিযোগ: কিন্তু সিবিআই এর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন অভয়ার বাবা মা। তাঁরা অভিযোগ করেছিলেন, তদন্ত ঠিকমতো করতে পারেনি সিবিআই। ওই ঘটনায় আরও তদন্ত হওয়া উচিত ছিল বলে দাবি করেছিলেন তাঁরা।

    আরও পড়ুন: অভাবের তাড়নায় ৪৫ দিনের সন্তানকে বিক্রি মায়ের! বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট বলল…

    এরপরেই যথাযথ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা মা। সেই মতো কলকাতা হাইকোর্টে হওয়ার কথা ছিল এই মামলার শুনানি। কিন্তু সময়ের অভাবে আজও পিছিয়ে গেল তা। আগামীকাল বৃহস্পতিবার শুনানি হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    ২২ এপ্রিল থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি? নবান্ন তরফে কী আপডেট জানুন
    Next Article
    যুদ্ধের জেরে হরমুজ বন্ধ, বিকল্প খোঁজে দিল্লি, ভেনেজুয়েলা থেকে আসছে বিপুল অপরিশোধিত তেল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment