Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দিল্লির পর এবার কলকাতা? মিছিলের অনুমতি চেয়ে পুলিশকে ইমেল ‘ককরোচ’দের

    4 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ দিল্লি ও মুম্বইয়ের পর এবার কলকাতাতেও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নামে মিছিলের (CJP Protest) আবেদন সামনে এসেছে। কলকাতা পুলিশের কাছে ইমেল করে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই আবেদনকারীর পরিচয় এবং সংগঠনের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

    কলকাতায় CJP বিক্ষোভের (CJP Protest) আবেদন

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে ‘ককরোচ’ সংগঠনের সদস্য বলে দাবি করা এক যুবক কলকাতা পুলিশের কাছে ইমেল পাঠিয়েছেন। প্রথম ইমেলটি পাঠানো হয়েছিল ১৯ জুলাই। সেখানে কর্মসূচি (CJP Protest) করার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। এরপর মঙ্গলবার আবার একটি নতুন ইমেল পাঠানো হয়। সেখানে ২৪ জুলাই কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে। পরপর দুটি আবেদন আসার পর বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে কলকাতা পুলিশ।

    তবে ইমেল পাঠানো ব্যক্তি সত্যিই ‘ককরোচ জনতা পার্টি’-র সদস্য কি না, তা এখনও নিশ্চিত নয়। তাই তাঁর পরিচয় এবং সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এই বিক্ষোভের শুরু হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাসহ একাধিক দাবিতে আন্দোলন শুরু হয়। সেই কর্মসূচিতে অংশ নেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। পরে তিনি অনির্দিষ্টকালের অনশনেও বসেন। এরপর সিজেপি-র ডাকে বহু পড়ুয়া রাস্তায় নামে এবং সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা ছড়ায়। পরে মুম্বইতেও একই ধরনের বিক্ষোভের খবর সামনে আসে।

     

    আরও পড়ুনঃ কল্যাণের উপর থেকে কি ভরসা হারাচ্ছেন মমতা?

    এই পরিস্থিতিতে আন্দোলনের (CJP Protest) প্রভাব অন্য রাজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র। তাই বিভিন্ন রাজ্যকে সতর্ক করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

    Click here to Read More
    Previous Article
    পড়ুয়াদের বিক্ষোভকে ‘সার্কাস’-এর সঙ্গে তুলনা! পাকিস্তানি ক্রিকেটারের প্রতিক্রিয়ায় গর্জে উঠলেন নেটাগরিকরা
    Next Article
    "ছাত্ররা যেটা করছেন সেটাই সমর্থন নেই, আবেগকে সমর্থন করি" - বললেন সৌভিক সরকার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment