Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দিঘা টু দার্জিলিং পুরো ফ্রি, এসি সরকারি বাসের টিকিট মিলবে কোথায়?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলায় ক্ষমতায় আসতেই মানুষের জন্য একের পর এক লাভজনক উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার। রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি হতে চলেছে। দিঘা থেকে দার্জিলিং সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন মহিলারা। এমনকি সরকারি এসি বাসেও লাগবে না ভাড়া। কিন্তু কোথা থেকে মিলবে টিকিট?

    কোথায় মিলবে সরকারি বাসের (Government Bus) টিকিট?

    অনলাইনে দূরপাল্লার বাসের টিকিট কাটার জন্য https://wbtconline.in/home লিঙ্কে যেতে হবে। এখান থেকে দূরপাল্লার বাসের টিকিট বুক করা যায়। এছাড়া অফলাইনে সরকারি বাসের কাউন্টার থেকেও বুক করা যাবে টিকিট। বাস বুকিংয়ের ক্ষেত্রে বাসে ওঠার স্টপেজ, গন্তব্য স্টপেজ এবং তারিখ দিয়ে বাস সার্চ করতে হবে। তারপরেই পাওয়া যাবে বাসের তালিকা।

    How to book government bus ticket

    কীভাবে বুক করতে হবে: যে বাসে (Government Bus) যাবেন তার সময় এবং রুট উল্লেখ করা থাকবে। যেকোনো একটি বেছে নিয়ে Proceed to book করতে হবে। রেজিস্টার করা না থাকলে New User করে ইমেল বা মোবাইল নম্বর এবং ক্যাপচা দিতে হবে। এরপর লগইন করতে হবে। গন্তব্যস্থলের জন্য এখান থেকে বুক করা যাবে টিকিট।

    আরও পড়ুন : খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো? বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস

    মহিলাদের বিনামূল্যে পরিষেবা: মহিলাদের আধার নম্বর দিলে বিনামূল্যে হয়ে যাবে। অনলাইন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কাউন্টার থেকে আপাতত দূরপাল্লার যাত্রার জন্য ফ্রি টিকিট মিলবে।

    আরও পড়ুন : ব্যাকফুটে জি বাংলা, ঝোড়ো ব্যাটিং বিদ্যা ব্যানার্জী-পরশুরামের, শীর্ষস্থান গেল কার দখলে?

    যেমনটা জানা যাচ্ছে, মহিলা যাত্রী যে এ রাজ্যেরই বাসিন্দা তা প্রমাণ করতে হবে। এর জন্য লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড। দূরপাল্লার এসি সরকারি বাস বা লোকাল সরকারি বাস, সচিত্র পরিচয়পত্র প্রমাণপত্র দেখানো দরকার। জানা যাচ্ছে, মহিলা যাত্রীদের জন্য একটি শূন্য টাকার টিকিট দেওয়া হবে বা পিঙ্ক কার্ডও দেওয়া হতে পারে। এ বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২২ মে, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    সাতসকালে কলকাতায় ED-র অ্যাকশন, সোনা পাপ্পু মামলায় তল্লাশি তুঙ্গে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment