Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঢুকে পড়ছে বর্ষা! গরমের জ্বালা থেকে কবে মুক্তি দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: গরম বাড়ছে সমানে। আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অন্য জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস রয়েছে ঝড়-বৃষ্টিরও। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলির কিছু অংশে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। সাথে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি চলবে।

    এদিন বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি অংশে বৃষ্টি হতে পারে। সেভাবে বৃষ্টির কোনো সতর্কতা নেই কোথাও।

    পশ্চিমের জেলাগুলির এক বা দু’টি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। যার কারণে দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে চরমে। আবহাওয়া দপ্তর বলছে, ইতিমধ্যেই আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে, তবে বাংলায় বর্ষা কবে এন্ট্রি নেবে তা এখনও স্পষ্ট নয়।

    south bengal weather(222)

    আরও পড়ুন: দ্বিতীয় নয়, এবার তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্যও মিলবে টাকা! বাম্পার অফার ঘোষণা এই রাজ্যের সরকারের

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী আবার অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দোসর হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া।

    Click here to Read More
    Previous Article
    প্রতিদিনের যাত্রা হবে আরও সহজ, শিয়ালদহ ডিভিশনে শুরু হল নতুন ট্রেন পরিষেবা
    Next Article
    চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! মুহূর্তে ভস্মীভূত দুটি কোচ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment