Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দেশ পরিচালনা করতে প্রস্তুত মোজতবা! খামেনেইয়ের পুত্রই হলেন ইরানের সুপ্রিম লিডার

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই খামনেইয়ের পর ইরানের (Iran) সর্বোচ্চ নেতা কে হবে সেই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবার অবশেষে সেই জল্পনার অবসান হল। আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই হতে চলেছে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার। জানা গিয়েছে, তিন সদস্যের একটি অন্তর্বর্তী কাউন্সিল তাঁকেই এই গুরুদায়িত্বের জন্য বেছে নিয়েছে। যদিও তেহরানের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ইরানী সংবাদমাধ্যম সূত্রের দাবি, অভ্যন্তরীণ সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। খামেনেইয়ের মৃত্যুর পর দেশজুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তে তা কিছুটা হলেও স্পষ্টতা পেল বলে মনে করা হচ্ছে।

     খামেনেইয়ের পুত্রই হলেন ইরানের (Iran) সুপ্রিম লিডার:

    শনিবার সকালে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা তাদের মতে ছিল ‘সতর্কতামূলক অভিযান’। হামলার মূল লক্ষ্যই ছিল খামেনেইয়ের দপ্তর। হামলার পরের দিনই অর্থাৎ রবিবার ওয়াশিংটন ও তেল আভিভ ঘোষণা করে, সেই অভিযানে নিহত হয়েছেন খামেনেই। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর কথা স্বীকার করে। এই ঘটনার পরই প্রশ্ন ওঠে, কে হবেন পরবর্তী সুপ্রিম লিডার এবং কোন পথে এগোবে ইসলামিক প্রজাতন্ত্র।

    আরও পড়ুন: মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা

    সূত্রের খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়া প্রাথমিকভাবে একটি তিন সদস্যের কাউন্সিল গঠন করেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের অন্তর্বর্তী দায়িত্ব তাদের হাতেই ছিল। জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন আলিরেজা আরাফি। শেষপর্যন্ত দীর্ঘ আলোচনার পর কাউন্সিল মোজতবার নামেই সিলমোহর দেয়। গত বছর খামেনেই অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মোজতবার নাম জোরালোভাবে উঠে আসছিল।

    প্রসঙ্গত রাজনৈতিক ও সামরিক মহলে মোজতবার প্রভাব দীর্ঘদিনের। সূত্রের দাবি, বর্তমানে ইরানের প্রভাবশালী বাহিনী Islamic Revolutionary Guard Corps-এর উপর তাঁর বেশ উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। পাশাপাশি শিয়া ধর্মীয় সংগঠনগুলির শীর্ষ স্তরেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সরকার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় রক্ষায় তিনি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে বিশ্লেষকদের মত।

    Khamenei's son is going to be the Supreme Leader of Iran.

    আরও পড়ুন:রঙের উৎসবে একঘেয়ে মাটন না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

    ৫৬ বছর বয়সি খামেনেই পুত্র মোজতবাকে বহু আগে থেকেই দেশের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে দেখা হত। আয়াতোল্লার মৃত্যুর পর উত্তরসূরি নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা কার্যত বাস্তবে রূপ পেল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি, তবুও রাজনৈতিক মহলের ধারণা, ইরানের ক্ষমতার কেন্দ্র এখন মোজতবার হাতেই কেন্দ্রীভূত হতে চলেছে। এই পরিবর্তন দেশটির অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন নজর বিশ্বমহলের।

    Click here to Read More
    Previous Article
    মদিনায় গিয়ে আটকে স্ত্রী-কন্যা-নাতনি, ‘দিনে ৬-৭ বার ফোন করতেন বাবা’, জানালেন ফিরহাদ-কন্যা
    Next Article
    Mithun নমস্কার বলতেই হই হই রব সভাস্থলে, মিঠুনের এক ডায়লগে কেঁপে গেল অনুব্রত গড়

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment