Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দীর্ঘ জল্পনার অবসান! ষষ্ঠবার বিশ্বকাপে অংশগ্রহণ করছেন মেসি, দল ঘোষণা আর্জেন্টিনার

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina National Football Team) আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির বিষয়ে রহস্যের অবসান ঘটেছে। মূলত, মেসি এবারের বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হলেও আমেরিকা, মেক্সিকো ও কানাডায় সম্পন্ন হতে চলা ২০২৬-এর বিশ্বকাপে অংশগ্রহণ করবেন মেসি। শুধু তাই নয়, তিনি দলকে নেতৃত্বও দেবেন। এটি হবে মেসির কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এই বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজের জাতীয় রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে চাইবেন।

    বিশ্বকাপের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার (Argentina National Football Team):

    কোর টিম অপরিবর্তিত: জানিয়ে রাখি যে, আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি ধারাবাহিকতার ওপর ভরসা রেখে ৪ বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ী কোর টিমকেই অপরিবর্তিত রেখেছেন। ২০২২ সালের চ্যাম্পিয়ন দলটির ১৭ জন খেলোয়াড় আবারও মাঠে নামবেন। তাঁদের মধ্যে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং শক্তিশালী মিডফিল্ড জুটি রদ্রিগো দে পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এদিকে, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজও দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন।

     Details about the Argentina National Football Team in the World Cup.

    কিছু বড় নাম অনুপস্থিত: উল্লেখ্য যে, এবারের স্কোয়াডে কিছু বড় নাম নেই। অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তাই তিনি স্কোয়াডে নেই। এদিকে, ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে লেফট-ব্যাক মার্কোস আকুনা স্কোয়াডে জায়গা পাননি।

    নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে: কোচ এই দলের মাধ্যমে আর্জেন্টাইন ফুটবলের নতুন প্রজন্মকেও সুযোগ দিয়েছেন। ভ্যালেন্তিন বার্কো থেকে শুরু করে নিকোলাস পাজ এবং হুলিয়ানো সিমিওনের মতো তরুণ খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদাও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে চলেছেন। জানিয়ে রাখি যে, আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে গ্রুপ ‘জে’-তে তাদের অভিযান শুরু করবে। এরপর তাঁরা গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি খেলবে জর্ডান ও অস্ট্রিয়ার বিরুদ্ধে।

    আরও পড়ুন: বড় পরিকল্পনা সরকারের! শীঘ্রই বদলাবে পেট্রোল ভরার পদ্ধতি?

    ২০২৬-এর ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াড:
    গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
    ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বলের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, ফ্যাকুন্ডো মেডিনা, নাহুয়েল মোলিনা।

    আরও পড়ুন: রিলায়েন্সের মাধ্যমে গত বছরে বিপুল কর্মসংস্থান! চমকে দেবে সংস্থার মোট কর্মচারীর সংখ্যা

    মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পেরেদেস, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
    ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি এবং নিকোলাস গঞ্জালেজ।

    Click here to Read More
    Previous Article
    অনুপ্রবেশ ঠেকাতে কড়া ব্যবস্থা সরকারের, শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন অমিত শাহ
    Next Article
    সকাল সকাল Gold Wing-এ মজেছেন দিলীপ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment