Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘DA নিয়ে আমরা যে দীর্ঘ দিন..,’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, রাজ্য সরকারি কর্মীদের তরফে বড় দাবি

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত জট খুলতে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী ৩০মে শনিবার নবান্নে হবে হাইভোল্টেজ বৈঠক।

    ডিএ নিয়ে চৰ্চা তুঙ্গে | Dearness Allowance

    সূত্রের খবর, বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। সাম্প্রতিক অতীতে কোনো মুখ্যমন্ত্রীর এভাবে সরাসরি সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নজির কার্যত নেই। তবে মুখ্যমন্ত্রীর এহেন পদক্ষেপ নিয়েও শুরু হয়েছে চর্চা।

    চার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। রাজ্যের অন্য সরকারি কর্মচারী সংগঠনগুলিকে কেন ডাকা হয়নি এই নিয়ে তারা সরব হয়েছেন।

    যদিও এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কাকে ডাকবেন, আর কাকে ডাকবেন না, এটা সম্পূর্ণ তাঁর সরকারের বিষয়। এ ক্ষেত্রে আমাদের ডাকা হয়েছে, ডিএ নিয়ে আমরা যে দীর্ঘ দিন লড়াই করেছি তা মুখ্যমন্ত্রীর জানেন। যে কারণেই তাঁর এবং রাজ্য সরকারের মনে হয়েছে, ডিএ সংক্রান্ত বিষয়ে কোনও নিষ্পত্তি করতে গেলে আমাদের মতামত প্রয়োজন। সেই কারণেই হয়তো আমাদের বৈঠকে রেখেছেন।”

    তিনি আশ্বাস দিয়ে বলেছেন, “আমরা রাজ্য সরকারের কাছে সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারের দাবি তুলে ধরব।’’ ভাস্করবাবুর সংযোজন, “বিগত সরকারের মুখ্যমন্ত্রী তো রাজ্য সরকারি কর্মচারীদের অস্পৃশ্য মনে করতেন। ডিএ ছাড়াও বহু অনেক বিষয় রয়েছে, যা নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মতামত নেওয়া বিগত রাজ্য সরকারের উচিত ছিল। সে ক্ষেত্রে তারা তেমনটা করেনি”

    আরও পড়ুন: সময় চাই! নোটিশের চাপের ‘সুর বদল’ অভিষেকের,কলকাতা পুরসভাকে চিঠি তৃণমূল সাংসদের

    তিনি বলেন, “বর্তমান রাজ্য সরকার অন্তত আমাদের মতো লড়াকু সংগঠনের মতামত জানতে আলোচনার পরিসর খোলা রেখেছে। আমরাও বৈঠকে খোলা মনে আমাদের দাবি দাওয়ার কথা বর্তমান মুখ্যমন্ত্রীকে জানাব।’’ উল্লেখ্য, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মেটানো হবে সমস্ত বকেয়া। তাই এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন ৩০শে মে-র এই বৈঠকের দিকে।

    Click here to Read More
    Previous Article
    পার পাবে না কেউ! অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশন’, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ার নির্দেশ রাজ্য সরকারের
    Next Article
    সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা সরাসরি শুনতে“সরাসরি শঙ্কর” কর্মসূচির আয়োজন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment