Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘DA মেলেনি’, হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ, অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে টানাপোড়েন অব্যাহত রাজ্যে। এই আবহে আগামী ১২ এপ্রিল কালীঘাট অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভবানীপুরে শান্তিপূর্ণ মিছিল করে প্রতিবাদ জানাতে চায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকারী এই সংগঠন। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে মঞ্চ। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

    ডিএ ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ | Dearness Allowance

    এদিন সংগ্রামী যৌথ মঞ্চকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতে মামলাকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও শিক্ষক-শিক্ষিকারা এখনও বকেয়া মহার্ঘ ভাতা পাননি। একইসাথে গত সপ্তাহে নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মী যিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, তার উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে চেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আবেদন জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

    বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, নির্বাচনের আগে এই মিছিল কেন? আবেদনকারীর আইনজীবী জানান, নির্বাচনের কাজে নিযুক্ত সংগ্রামী যৌথ মঞ্চের এক কর্মীকে আক্রমণ করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও সম্পূর্ণ ডিএ দেয়নি বলো অভিযোগ তোলা হয়।

    বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে৷ যদি রাজ্য সরকার সেই নির্দেশ মেনে না-চলে তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে। এর জন্য বিক্ষোভ কেন?” মঞ্চের তরফে জানানো হয়, যেহেতু রবিবার দিন নির্ধারণ করা হয়েছে সেদিন যানজট হওয়ার সম্ভাবনা নেই। এদিন মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। ১০ এপ্রিল মামলাটি শুনানির জন্য উঠতে পারে।

    আরও পড়ুন: ২২ এপ্রিল থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি? নবান্ন তরফে কী আপডেট জানুন

    আবার চাকরিপ্রার্থীদের আরেকটি সংগঠন সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ করতে চাইলে পুলিশি অনুমতি মেলেনি। অনুমতি চেয়ে তারাও আদালতে যান। যদিও মামলা দায়ের করার অনুমতি দিয়ে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, ভোটের আগে এর অনুমতি দেওয়া সম্ভব নয়। এবার যৌথ মঞ্চ আদালতের অনুমতি পেলে তুলে ফের পথে নামতে চলেছে। যা ভোটের আবহে সরকারের অস্বস্তি বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে উত্তপ্ত পানিহাটি! ইলিয়াস রোডে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে উত্তেজনা
    Next Article
    পরিবেশ বাঁচাতে নতুন পথ, প্লাস্টিকের বোতল ফেরালে মিলছে টাকা! নন্দনকাননের উদ্যোগ ভাইরাল নেটদুনিয়ায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment