Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA মামলায় নয়া টুইস্ট, বকেয়া নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য! সামনে বিরাট আপডেট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ এখনও মেলেনি। এরই মধ্যে গল্পে নতুন মোড়। সম্প্রতি বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার রায় সামনে এসেছে। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) বকেয়া ডিএ–র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কড়া ডেডলাইনও বেধও দিয়েছে আদালত। এরই মধ্যে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা সংক্রান্ত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য।

    ডিএ ইস্যুতে ফের জট? Dearness Allowance

    কর্মচারী মহলে জল্পনা চলছিল, তাহলে কি ফের রাজ্য সরকার শীর্ষ আদালতে যাচ্ছে? এই পরিস্থিতিতেই সেই জল্পনা জোরালো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ‘রিভিউ পিটিশন’ এর রাস্তাতেই হাঁটতে চলেছে সরকার।

    সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এবার রাজ্য যদি রিভিউ পিটিশন করে তাহলে সেই বেঞ্চেই অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের কাছেই তা যাবে।

    dearness allowance(141)

    সুপ্রিম নির্দেশ ছিল, মার্চ মাসের মধ্যে বকেয়ার ২৫ শতাংশ মেটাতে হবে। হিসেব বলছে এর জন্য রাজ্যের চাই প্রায় ১০,৪০০ কোটি টাকা। সবটা মেটাতে সরকার প্রায় ৪০০০০ কোটি টাকা। এবার যদি ফের রাজ্য সুপ্রিম কোর্টে যায় তাহলে দীর্ঘায়িত হবে গোটা প্রক্রিয়া। রিভিউ পিটিশন গ্রহণ করা হলে মামলাটি আবারও শুনানির জন্য তালিকায় উঠবে। ফলত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা পিছিয়ে যেতে পারে।

    আরও পড়ুন: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! আজ থেকে LPG Cylinder কিনতে কত টাকা লাগবে জানেন?

    সরকারি কর্মচারী সংগঠনের নেতা ভাস্কর ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী সরকার ফের আইনি পদক্ষেপ করতে চলেছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট আপডেট মেলেনি। এবার পরবর্তীতে ডিএ মামলা কোন মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের।

    Click here to Read More
    Previous Article
    দোলের দিন সকালে চলবে না মেট্রো! কখন ছাড়বে প্রথম ও শেষ পরিষেবা জানুন সময়সূচি
    Next Article
    পার্থ কর্মকারের হাতে উঠল শীর্ষপদ! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বড়সড় রদবদল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment