Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দোলের দিন সকালে চলবে না মেট্রো! কখন ছাড়বে প্রথম ও শেষ পরিষেবা জানুন সময়সূচি

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কলকাতা মেট্রো তরফ থেকে নেওয়া হলো এক বড় পদক্ষেপ। মেট্রো তরফ থেকে জানানো হল দোলের দিন সকালবেলায় কোন লাইনে মিলবে না মেট্রো (Kolkata Metro)। এর ফলে যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হবে। তবে দুপুরবেলা থেকে উত্তর দক্ষিণ শাখার প্রথম মেট্রো ছাড়বে দুপুর দুটোর পর এটাও জানানো হয়েছে।

    দোলের সকালে বন্ধ মেট্রো কখন শুরু পরিষেবা জানুন (Kolkata Metro)

    সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ৩ মার্চ শহরের মেট্রো করিডোরে পরিবর্তন সূচিতে পরিষেবা চালাবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। উৎসবের দিনে যাত্রী চাপ তুলনামূলক কম থাকায়, সকালবেলার পরিবর্তে দুপুরের থেকে এই মেট্রো পরিষেবা শুরু হবে। তবে সব লাইনে মেট্রো পরিষেবায় পরিবর্তন থাকছে।

    প্রসঙ্গত দোলের দিন, ব্লু লাইনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২ টো ৩০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম এর উদ্দেশ্যে। একই সঙ্গে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে একই সময় মেট্রো চলাচল শুরু হবে। তবে ওইদিন রাত ৯:৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের উদ্দেশ্যে নির্ধারিত একটি মেট্রো বাতিল থাকবে।

    Kolkata Metro Know when the train will resume service after being closed on the morning of the dol

    আরও পড়ুন: বছরভর পোকামুক্ত চাল চান? গিন্নিদের জন্য রইল ঘরোয়া চারটি কৌশল

    জেনে নিন গ্রিন, ইয়েলো, পার্পেল, অরেঞ্জ লাইনে দোল উপলক্ষে কখন থেকে মেট্রো পরিষেবা চালু হবে:

    গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ): এই রুটে ওইদিন চলবে ৪৫টি পরিষেবা (২৩টি আপ, ২২টি ডাউন)। যেখানে স্বাভাবিক দিনে চলে ২২৮টি। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টায়, আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টা ২ মিনিটে।

    ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর): এই লাইনে মোট ৪৪টি মেট্রো চলবে (২২টি আপ ও ২২টি ডাউন)। যেখানে নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টা ৩৮ মিনিটে এবং বিমানবন্দর দিক থেকে প্রথম পরিষেবা শুরু হবে দুপুর ৩টায়।

    পার্পল লাইন (জোকা–মাঝেরহাট): এই রুটে চলবে ৩৮টি পরিষেবা (১৯টি আপ ও ১৯টি ডাউন), যেখানে স্বাভাবিক দিনে ৮৪টি মেট্রো চলে।
    জোকা থেকে প্রথম মেট্রো দুপুর ২টা ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টা ৪ মিনিটে।

    অরেঞ্জ লাইন (কবি সুভাষ–বেলেঘাটা): এই লাইনে মোট ২৮টি পরিষেবা চলবে (১৪টি আপ ও ১৪টি ডাউন)।কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টা ৩০ মিনিটে এবং বেলেঘাটা থেকে প্রথম মেট্রো শুরু হবে বিকেল ৩টায় (Kolkata Metro)।

    Click here to Read More
    Previous Article
    উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট! অনলাইন ক্লাস বাধ্যতামূলক হতে চলেছে
    Next Article
    DA মামলায় নয়া টুইস্ট, বকেয়া নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য! সামনে বিরাট আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment